hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৩০৪

৬. হায়িয (ঋতুস্রাব)

صحيح البخاري

وَقَوْلِ اللَّهِ تَعَالَىٰ ﴿وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ﴾ إِلَىٰ قَوْلِهِ ﴿وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ﴾

আল্লাহর তা‘আলার বাণী : “লোকেরা আপনাকে হায়িয সম্বন্ধে জিজ্ঞেস করছে। বলুন, তা অশুচি। কাজেই ঋতুকালে স্ত্রী-সহবাস থেকে বিরত থাক এবং যে পর্যন্ত পবিত্র না হয়, তাদের নিকটবর্তী হয়ো না। তারপর যখন পবিত্র হবে, তখন তাদের সাথে সঙ্গম কর, যেভাবে আল্লাহ অনুমতি দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাওবাহকারীকে ভালবাসেন এবং পবিত্রতা অবলম্বনকারীদের ভালবাসেন।” (সূরাহ আল-বাক্বারাহ ২/২২২)

২/৭ পরিচ্ছেদঃ

নিজের জন্য যা পছন্দনীয়, তা স্বীয় ভাইয়ের জন্যও পছন্দ করা ঈমানের অংশ

بَابُ مِنَ الْإِيمَانِ أَنْ يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

৩০৪
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: أَخْبَرَنِي زَيْدٌ هُوَ ابْنُ أَسْلَمَ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: «خَرَجَ رَسُولُ اللهِ ﷺ فِي أَضْحًى أَوْ فِطْرٍ إِلَى الْمُصَلَّى، فَمَرَّ عَلَى النِّسَاءِ فَقَالَ: يَا مَعْشَرَ النِّسَاءِ تَصَدَّقْنَ فَإِنِّي أُرِيتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ. فَقُلْنَ: وَبِمَ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: تُكْثِرْنَ اللَّعْنَ، وَتَكْفُرْنَ الْعَشِيرَ، مَا رَأَيْتُ مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَذْهَبَ لِلُبِّ الرَّجُلِ الْحَازِمِ مِنْ إِحْدَاكُنَّ. قُلْنَ: وَمَا نُقْصَانُ دِينِنَا وَعَقْلِنَا يَا رَسُولَ اللهِ؟ قَالَ: أَلَيْسَ شَهَادَةُ الْمَرْأَةِ مِثْلَ نِصْفِ شَهَادَةِ الرَّجُلِ؟ قُلْنَ: بَلَى. قَالَ: فَذَلِكِ مِنْ نُقْصَانِ عَقْلِهَا، أَلَيْسَ إِذَا حَاضَتْ لَمْ تُصَلِّ وَلَمْ تَصُمْ؟ قُلْنَ: بَلَى. قَالَ: فَذَلِكِ مِنْ نُقْصَانِ دِينِهَا».
আবূ সা‘ঈদ খুদরী (রাযি.) থেকে বর্ণিতঃ
একদা ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের সলাত আদায়ের জন্য রাসূলুল্লাহ ﷺ ঈদগাহের দিকে যাচ্ছিলেন। তিনি মহিলাদের পাশ দিয়ে অতিক্রমের সময় বললেন : হে নারী সমাজ! তোমরা সদাক্বাহ করতে থাক। কেননা আমি জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমাদের সংখ্যাই বেশি দেখেছি।

তাঁরা বললেন : কী কারণে, হে আল্লাহর রাসূল? তিনি বললেন : তোমরা অধিক পরিমাণে অভিশাপ দিয়ে থাক এবং স্বামীর অকৃতজ্ঞ হয়ে থাক। বুদ্ধি ও দ্বীনের ব্যাপারে ত্রুটি থাকা সত্ত্বেও একজন সদাসতর্ক ব্যক্তির বুদ্ধি হরণে তোমাদের চেয়ে পারদর্শী আর কাউকে আমি দেখিনি।

তাঁরা বললেন : হে আল্লাহর রাসূল! আমাদের দ্বীন ও বুদ্ধির ত্রুটি কিসে? তিনি বললেন : একজন নারীর সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয়? তাঁরা উত্তর দিলেন, ‘হ্যাঁ’। তিনি বললেন : এটা হল তার বুদ্ধির ত্রুটি। আর হায়িয অবস্থায় সে কি সলাত ও সিয়াম ছেড়ে দেয় না? তাঁরা বললেন, ‘হ্যাঁ’। তিনি বললেন : এটা হল তার দ্বীনের ত্রুটি।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের وَلَمْ تَصُمْ -এ বাক্যে।

হাদীস থেকে শিক্ষা

১। হায়িয অবস্থায় সলাত আদায় ও সিয়াম পালন জায়িয নয়। উম্মাতের ঐক্যমতে, তিনি ছুটে যাওয়া সিয়ামের কাযা করবেন; তবে তার উপর সলাতের কাযা নেই। খারিজীদের একটি দলের মতে, সলাতেরও কাযা করবে। কিন্তু উম্মাতে মুহাম্মাদীর পূর্ববর্তী ও পরবর্তী আলিমগণ এর বিরোধীতা করেছেন।

২। নারীরা দুই ঈদে ঈদগাহে যাবেন।

৩। মিসকীন ও অন্যদের জন্য সাহায্যের সুপারিশ করা।

৪। এ হাদীস তাদের বিপক্ষে দলীল যারা অন্যের জন্য সাহায্য চাওয়াকে অপছন্দনীয় বলে।

৫। খতীবের উচিত, ঈদের দিন নসীহতের জন্য আলাদাভাবে নারীদের কাছে গিয়ে তাদেরকে তাদের বিষয় সংশ্লিষ্ট ধর্মীয় বিধান অবহিত করা। যেন তারা তাক্বওয়া অবলম্বন করে, স্বামীর প্রতি কৃতজ্ঞ হয়, সদাক্বাহ করে প্রভৃতি।

৬। সদাক্বাহ পাপরাশি মিটিয়ে দেয়।

৭। মন্দ স্বভাব যেমন, (অহেতুক) অভিশাপ দেয়া, রাগান্বিত হওয়া প্রভৃতি আল্লাহর আযাবে পতিত হওয়ার কারণ।

৮। খত্বীবের আলোচনায় উপস্থিত সকলকে উদ্দেশ্য করে কিছু কঠোর ও সতর্কতামূলক কথা থাকা উচিত।

৯। পরিবারের প্রতি ভালবাসা যেন তাদেরকে আল্লাহর আযাবের ব্যাপারে সতর্ক করতে বিরত না রাখে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/১৪৬২, ১৯৫১, ২৬৫৮, সহীহ মুসলিম হা/৭৯, ৮০ আহমাদ হা/৫৪৪৩, ইবনু মাজাহ হা/১২৮৮, নাসায়ী ৩/১৭৮, ইবনু খুযাইমাহ হা/১৪৩০, ১৪৪৫। (আ.প্র. ২৯৩, ইফাবা. ২৯৮, তাওহীদ পাব. ৩০৪)