যখন যুদ্ধ শুরু হল তখন সে ভীষণ যুদ্ধ করল এবং আহত হল। তখন রাসূলুল্লাহ ﷺ-কে বলা হল, হে আল্লাহর রাসূলুল্লাহ ﷺ! আপনি যাকে জাহান্নামী বলেছেন, সে লোকটি ভীষণ যুদ্ধ করেছে এবং সে মারাও গেছে। এ কথা শুনে রাসূলুল্লাহ ﷺ বললেন, সে জাহান্নামী। কেউ কেউ এতে সন্দেহ করতে লাগল।
এমতাবস্থায় বলা হলো, ঐ ব্যক্তি এখনো মরেনি, তবে সে কঠিন আঘাত পেয়েছে। অতঃপর রাত গভীর হলে সে আঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যা করল।
এ ঘটনা রাসূলুল্লাহ ﷺ-কে জানানো হলে তিনি বললেন, ‘আল্লাহু আকবার। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। তারপর বিলাল (রাযি.)-কে আদেশ দিলে তিনি লোকদের মধ্যে ঘোষণা দিলেন যে, হে লোকেরা! তোমরা জেনে রেখ, মুসলিম ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আল্লাহ এ দীনকে পাপী লোক দ্বারাও সাহায্য করেন।