hadith book logo

সহিহ বুখারী: হাদিস ৩১২৫

৫৭. খুমুস (এক পঞ্চমাংশ)

صحيح البخاري

২/৯ পরিচ্ছেদঃ

ঈমানের সুস্বাদ।

৩১২৫
সহিহ বুখারী
সহিহ হাদিস
حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ عُمَرُ ـ رضى الله عنه لَوْلاَ آخِرُ الْمُسْلِمِينَ مَا فَتَحْتُ قَرْيَةً إِلاَّ قَسَمْتُهَا بَيْنَ أَهْلِهَا كَمَا قَسَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْبَرَ‏.‏
যায়দ ইব্‌নু আসলাম (রহঃ) -এর পিতাথেকে বর্ণিতঃ
তিনি বলেন, ‘উমর (রাঃ) বলেছেন, যদি পরবর্তী মুসলিমদের ব্যাপার না হতো, তবে যে জনপদই বিজিত হতো, তাই আমি সেই জনপদবাসীদের মধ্যে বন্টন করে দিতাম, যেমন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খায়বার এলাকা বন্টন করে দিয়েছিলেন।