সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৩৩৯
৭. তায়াম্মুম
صحيح البخاري
وَقَوْلِ اللَّهِ تَعَالَىٰ ﴿فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ مِنْهُ﴾
আল্লাহ তা‘আলার বাণী : “যদি পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম কর, আর তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হস্তদ্বয় মাসহ কর।” (সূরাহ আন-নিসা ৪/৪৩, সূরাহ আল-মায়িদাহ ৫/৬)
১/৫ পরিচ্ছেদঃ
১/৫
بَابُ
৩৩৯
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ: أَخْبَرَنِي الْحَكَمُ، عَنْ ذَرٍّ، عَنْ ( سَعِيدِ) بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ قَالَ عَمَّارٌ بِهَذَا، وَضَرَبَ شُعْبَةُ بِيَدَيْهِ الْأَرْضَ، ثُمَّ أَدْنَاهُمَا مِنْ فِيهِ، ثُمَّ مَسَحَ وَجْهَهُ وَكَفَّيْهِ وَقَالَ النَّضْرُ: أَخْبَرَنَا شُعْبَةُ عَنِ الْحَكَمِ قَالَ: سَمِعْتُ ذَرًّا يَقُولُ عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى. قَالَ الْحَكَمُ: وَقَدْ سَمِعْتُهُ مِنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ عَمَّارٌ.
‘আম্মার (রাযি.) থেকে বর্ণিতঃ
‘আম্মার (রাযি.) এ ঘটনা (পূর্বের হাদীসটি) বর্ণনা করেছেন। আর শু‘বাহ (রহ.) তার দু’হাত মাটিতে মেরে মুখের কাছে নিলেন (ফুঁ দিলেন) এবং নিজের চেহারা ও দু’হাত মাস্হ করলেন। নাযর (রহ.) শু‘বাহ (রহ.) হতে অনুরূপ বর্ণনা করেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের مَسَحَ بِهِمَا وَجْهَهُ وَكَفَّيْهِ -এ বাক্যে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৩৩৮-এর তাখরীজ দ্রষ্টব্য, হুমাইদী হা/১৪৩, ১৪৪, আবূ দাউদ হা/৩১৮-৩২১, ইবনু মাজাহ হা/৫৬৫, ৫৬৬, ৫৭১, ইবনু খুযাইমাহ হা/২৭০, নাসায়ীর সুনানুল কুবরা হা/২৯২, ২৯৩, ৩০০, ৩০১। (আ.প্র. ৩২৭, ইফাবা. ৩৩২, তাওহীদ পাব. ৩৩৯)