hadith book logo

সহিহ বুখারী: হাদিস ৪০৮৯

৬৪. মাগাযী

صحيح البخاري

২/২৯ পরিচ্ছেদঃ

সওয়াবের আকাঙ্ক্ষায় রমাযানের সিয়াম পালন ঈমানের অঙ্গ।

৪০৮৯
সহিহ বুখারী
সহিহ হাদিস
مُسْلِمٌ حَدَّثَنَا هِشَامٌ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ أَنَسٍ قَالَ قَنَتَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم شَهْرًا بَعْدَ الرُّكُوْعِ يَدْعُوْ عَلَى أَحْيَاءٍ مِنَ الْعَرَبِ
আনাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক মাস ব্যাপী আরবের কতিপয় গোত্রের প্রতি বদদু‘আ করার জন্য সলাতে রুকুর পর কুনূত পাঠ করেছেন [৩৫]। [১০০০] (আ.প্র. ৩৭৮৩, ই.ফা. ৩৭৮৬)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৩৫] কুনূতে নাযিলার ক্ষেত্রে রুকুর পরেই কুনুত করতে হবে তবে বিতরের ক্ষেত্রে রুকুর পুর্বে ও পরে কুনূত করা উভয়ই দলীল সিদ্ধ। তবে রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বিতরের ক্ষেত্রে রুকুর পূর্বে কুনূত করার বেশি প্রমান পাওয়া যায়। সংক্ষিপ্ত কনূতের ক্ষেত্রে রুকুর পুর্বে আর দীর্ঘ দু‘আর ক্ষেত্রে রুকু‘র পরে কনূত করতে হবে।