hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৪১৫১

৬৪. মাগাযী (নাবী ﷺ-এর যুদ্ধ)

صحيح البخاري

২/৩৭ পরিচ্ছেদঃ

অজ্ঞাতসারে মু’মিনের ‘আমল নষ্ট হওয়ার আশংকা

بَابُ خَوْفِ الْمُؤْمِنِ مِنْ أَنْ يَحْبَطَ عَمَلُهُ وَهُوَ لَا يَشْعُرُ

وَقَالَ إِبْرَاهِيمُ التَّيْمِيُّ مَا عَرَضْتُ قَوْلِي عَلَىٰ عَمَلِي إِلَّا خَشِيتُ أَنْ أَكُونَ مُكَذِّبًا وَقَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ أَدْرَكْتُ ثَلَاثِينَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ كُلُّهُمْ يَخَافُ النِّفَاقَ عَلَىٰ نَفْسِهِ مَا مِنْهُمْ أَحَدٌ يَقُولُ إِنَّهُ عَلَىٰ إِيمَانِ جِبْرِيلَ وَمِيكَائِيلَ وَيُذْكَرُ عَنِ الْحَسَنِ مَا خَافَهُ إِلَّا مُؤْمِنٌ وَلَا أَمِنَهُ إِلَّا مُنَافِقٌ وَمَا يُحْذَرُ مِنَ الْإِصْرَارِ عَلَى النِّفَاقِ وَالْعِصْيَانِ مِنْ غَيْرِ تَوْبَةٍ لِقَوْلِ اللَّهِ تَعَالَىٰ ﴿وَلَمْ يُصِرُّوا عَلَىٰ مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ﴾

ইবরাহীম তায়মীয়্য (রহ.) বলেন : আমার ‘আমলের সাথে যখন আমার কথা তুলনা করি, তখন আশংকা হয়, আমি না মিথ্যাবাদী হই। ইবনু আবূ মুলায়কাহ (রহ.) বলেন, আমি নাবী ﷺ-এর এমন ত্রিশজন সাহাবীকে পেয়েছি, যাঁরা প্রত্যেকেই নিজেদের ব্যাপারে মুনাফিকীর ভয় করতেন। তাঁরা কেউ এ কথা বলতেন না যে, তিনি জিবরীল (‘আ.) ও মীকাঈল (আ)-এর তুল্য ঈমানের অধিকারী। হাসান বাসরী (রহ.) হতে বর্ণিত, মু’মিন ব্যক্তিই মুনাফিকীর ভয় করে থাকে আর মুনাফিক ব্যক্তিই তা থেকে নিশ্চিত থাকে। তাওবাহ না করে পরস্পর লড়াই করা ও গুনাহে লিপ্ত হওয়া থেকে সতর্ক থাকা। কারণ আল্লাহ তা‘আলা বলেন : “এবং তারা (পূর্বে) যা করেছে, জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না।” (সূরাহ আলু ‘ইমরান ৩/১৩৫)

৪১৫১
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنِي فَضْلُ بْنُ يَعْقُوبَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَعْيَنَ أَبُو عَلِيٍّ الْحَرَّانِيُّ: حَدَّثَنَا زُهَيْرٌ: حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ قَالَ: أَنْبَأَنَا الْبَرَاءُ بْنُ عَازِبٍ ﵄: «أَنَّهُمْ كَانُوا مَعَ رَسُولِ اللهِ ﷺ يَوْمَ الْحُدَيْبِيَةِ أَلْفًا وَأَرْبَعَمِائَةٍ أَوْ أَكْثَرَ، فَنَزَلُوا عَلَى بِئْرٍ فَنَزَحُوهَا، فَأَتَوْا رَسُولَ اللهِ ﷺ، فَأَتَى الْبِئْرَ وَقَعَدَ عَلَى شَفِيرِهَا، ثُمَّ قَالَ: ائْتُونِي بِدَلْوٍ مِنْ مَائِهَا. فَأُتِيَ بِهِ، فَبَصَقَ فَدَعَا، ثُمَّ قَالَ: دَعُوهَا سَاعَةً. فَأَرْوَوْا أَنْفُسَهُمْ وَرِكَابَهُمْ حَتَّى ارْتَحَلُوا.»
আবূ ইসহাক (রহ.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমাকে বারা’ ইবনু ‘আযিব (রাযি.) খবর দিয়েছেন যে, হুদাইবিয়্যাহর দিন তাঁরা রাসূলুল্লাহ ﷺ-এর সাথে চৌদ্দশ’ কিংবা তার চেয়েও কিছু বেশি সাহাবী উপস্থিত ছিলেন। তারা একটি কূপের নিকট অবতরণ করেন এবং তা থেকে পানি উত্তোলন করতে করতে সেটি শুকিয়ে ফেলেন।

অতঃপর সাহাবীগণ এ ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ-এর নিকট আগমন করলে তিনি কূপটির নিকট আসলেন এবং কূপের পাড়ে বসে গেলেন। এরপর বললেন, এ কূপ থেকে আমাকে এক বালতি পানি দাও। অতঃপর তা নিয়ে আসা হলে তিনি তাত থুথু ফেললেন এবং দু‘আ করলেন। এরপর তিনি বললেন, তোমরা অল্প কিছুক্ষণের জন্য এ কূপ থেকে পানি উঠানো বন্ধ রাখ।

অতঃপর সাহাবীগণ সকলেই নিজেদের ও নিজেদের আরোহী পশুগুলোর তৃষ্ণা নিবারণ করে সে জায়গা ত্যাগ করলেন ।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৩৫৭৭-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৩৮৩৯, ইফাবা. ৩৮৪২)