সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৪৩০
৮. সলাত
صحيح البخاري
৩/৫০ পরিচ্ছেদঃ
জ্ঞান অর্জনে লজ্জাবোধ করা
بَابُ الْحَيَاءِ فِي الْعِلْمِ
وَقَالَ مُجَاهِدٌ لَا يَتَعَلَّمُ الْعِلْمَ مُسْتَحْيٍ وَلَا مُسْتَكْبِرٌ وَقَالَتْ عَائِشَةُ نِعْمَ النِّسَاءُ نِسَاءُ الْأَنْصَارِ لَمْ يَسْتَحْيِهِنَّ الْحَيَاءُ أَنْ يَتَفَقَّهْنَ فِي الدِّينِ
মুজাহিদ (রহ.) বলেন, ‘লাজুক ও অহঙ্কারী জ্ঞান অর্জন করতে পারে না। ‘আয়িশাহ (রাযি.) বলেন, ‘আনসারী মহিলারাই উত্তম। লজ্জা তাদের দ্বীনী জ্ঞান অর্জন থেকে ফিরিয়ে রাখতে পারেনি।
৪৩০
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ قَالَ: أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ حَيَّانَ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللهِ، عَنْ نَافِعٍ قَالَ: «رَأَيْتُ ابْنَ عُمَرَ يُصَلِّي إِلَى بَعِيرِهِ وَقَالَ: رَأَيْتُ النَّبِيَّ ﷺ يَفْعَلُهُ».
নাফি‘ (রহ.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি ইবনু ‘উমার (রাযি.)-কে তাঁর উটের দিকে সলাত আদায় করতে দেখেছি। আর ইবনু ‘উমার (রাযি.) বলেছেন : আমি নাবী ﷺ-কে এরূপ করতে দেখেছি।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের يُصَلِّي إِلَىٰ بَعِيرِهِ -এ বাক্যে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৫০৭, সহীহ মুসলিম হা/৫০২, আহমাদ হা/৪৪৬৮, দারিমী হা/১৪১৯, আবূ দাউদ হা/৬৯২, তিরমিযী হা/৩৫২, ইবনু খুযাইমাহ হা/৮০১, ৮০২। (আ.প্র. ৪১২, ইফাবা. ৪১৮, তাওহীদ পাব. ৪৩০)