যেয়ো না। শুনে রেখো, তোমরা যারা আজ এখানে উপস্থিত আছ, তারা আমার এ কথাগুলো যারা উপস্থিত নেই তাদের নিকট পৌঁছে দিবে। কখনো এরূপও হয় যে, যাদের নিকট পৌঁছানো হয়, তারা সেগুলো ওদের চেয়ে বেশি সংরক্ষণ করতে পারে, যারা সেগুলো শুনেছিল। বর্ণনাকারী মুহাম্মাদ যখনই এ হাদীস বর্ণনা করতেন তখন তিনি বলতেন– মুহাম্মাদ ﷺ সত্যই বলেছেন। তারপর রাসূলুল্লাহ ﷺ বললেন, তোমরা শুনো, আমি কি (আল্লাহর বার্তাসমূহ তোমাদের নিকট) পৌঁছিয়ে দিয়েছি? এভাবে দু’বার বললেন ।
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৪৪০৬
৬৪. মাগাযী (নাবী ﷺ-এর যুদ্ধ)
صحيح البخاري
৮/৭৯ পরিচ্ছেদঃ
৮/৭৯
৪৪০৬
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: «الزَّمَانُ قَدِ اسْتَدَارَ كَهَيْئَةِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ، السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا، مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ، ثَلَاثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبُ مُضَرَ، الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ، أَيُّ شَهْرٍ هَذَا؟ قُلْنَا: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ، حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، قَالَ: أَلَيْسَ ذُو الْحِجَّةِ؟ قُلْنَا: بَلَى، قَالَ: فَأَيُّ بَلَدٍ هَذَا؟ قُلْنَا: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ، حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، قَالَ: أَلَيْسَ الْبَلْدَةَ؟ قُلْنَا: بَلَى، قَالَ: فَأَيُّ يَوْمٍ هَذَا؟ قُلْنَا: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ، حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، قَالَ: أَلَيْسَ يَوْمَ النَّحْرِ؟ قُلْنَا: بَلَى، قَالَ: فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ، قَالَ مُحَمَّدٌ: وَأَحْسِبُهُ قَالَ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، وَسَتَلْقَوْنَ رَبَّكُمْ فَسَيَسْأَلُكُمْ عَنْ أَعْمَالِكُمْ، أَلَا فَلَا تَرْجِعُوا بَعْدِي ضُلَّالًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ، أَلَا لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ، فَلَعَلَّ بَعْضَ مَنْ يُبَلَّغُهُ أَنْ يَكُونَ أَوْعَى لَهُ مِنْ بَعْضِ مَنْ سَمِعَهُ. فَكَانَ مُحَمَّدٌ إِذَا ذَكَرَهُ يَقُولُ: صَدَقَ مُحَمَّدٌ ﷺ، ثُمَّ قَالَ: أَلَا هَلْ بَلَّغْتُ، مَرَّتَيْنِ».
আবূ বকরাহ (রাযি.) নাবী ﷺ থেকে বর্ণিতঃ
তিনি বলেন, যেদিন থেকে আল্লাহ তা‘আলা আসমান ও যমীন সৃষ্টি করেছেন, সেদিন থেকে সময় ও কাল আবর্তিত হয় নিজ চক্রে। এক বছর হয় বার মাসে। এর মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত। তিনমাস ক্রমান্বয়ে আসে–যেমন যিলকদ, যিলহাজ্জ ও মুহাররম; আর রজব মুদার বা জমাদিউল আখির ও শাবান মাসের মাঝখানে হয়ে থাকে। (এরপর তিনি জিজ্ঞেস করলেন) এটি কোন্ মাস? আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূল ﷺ-ই ভাল জানেন। এরপর তিনি চুপ থাকলেন। এমনকি আমরা মনে করলাম যে, হয়তো তিনি এ মাসের অন্য কোন নাম রাখবেন। (তারপর) তিনি বললেন, এটা কি যিলহাজ্জ মাস নয়? আমরা বললাম, হ্যাঁ। তারপর তিনি আবার জিজ্ঞেস করলেন, এটি কোন্ শহর? আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূল ﷺ-ই ভাল জানেন। তারপর তিনি চুপ থাকলেন। আমরা মনে করলাম যে, হয়তো তিনি এ শহরের অন্য কোন নাম রাখবেন। তারপর তিনি বললেন, এটি কি (মাক্কাহ্) শহর নয়? আমরা বললাম, হ্যাঁ। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, এটি কোন্ দিন? আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূল-ই ভাল জানেন। তারপর তিনি চুপ থাকলেন। এতে আমরা মনে করলাম যে, হয়তো তিনি এ দিনটির অন্য কোন নাম রাখবেন। তারপর তিনি বললেন, এটি কি কুরবানীর দিন নয়? আমরা বললাম, হ্যাঁ। এরপর তিনি বললেন, তোমাদের রক্ত ও ধন-সম্পদ। বর্ণনাকারী মুহাম্মাদ বলেন, আমার মনে হয় তিনি আরও বলেছিলেন যে, তোমাদের মান-ইজ্জত তোমাদের উপর ঠিক ঐরূপ নিষিদ্ধ যেরূপ নিষিদ্ধ তোমাদের আজকের এই দিন, তোমাদের এই শহর ও তোমাদের এই মাস। অচিরেই তোমরা তোমাদের প্রতিপালকের সাথে মিলিত হবে। তখন তিনি তোমাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। সাবধান! তোমরা আমার মৃত্যুর পরে একে অন্যের গর্দান উড়িয়ে দিয়ে পথভ্রষ্ট হয়ে
যেয়ো না। শুনে রেখো, তোমরা যারা আজ এখানে উপস্থিত আছ, তারা আমার এ কথাগুলো যারা উপস্থিত নেই তাদের নিকট পৌঁছে দিবে। কখনো এরূপও হয় যে, যাদের নিকট পৌঁছানো হয়, তারা সেগুলো ওদের চেয়ে বেশি সংরক্ষণ করতে পারে, যারা সেগুলো শুনেছিল। বর্ণনাকারী মুহাম্মাদ যখনই এ হাদীস বর্ণনা করতেন তখন তিনি বলতেন– মুহাম্মাদ ﷺ সত্যই বলেছেন। তারপর রাসূলুল্লাহ ﷺ বললেন, তোমরা শুনো, আমি কি (আল্লাহর বার্তাসমূহ তোমাদের নিকট) পৌঁছিয়ে দিয়েছি? এভাবে দু’বার বললেন ।
যেয়ো না। শুনে রেখো, তোমরা যারা আজ এখানে উপস্থিত আছ, তারা আমার এ কথাগুলো যারা উপস্থিত নেই তাদের নিকট পৌঁছে দিবে। কখনো এরূপও হয় যে, যাদের নিকট পৌঁছানো হয়, তারা সেগুলো ওদের চেয়ে বেশি সংরক্ষণ করতে পারে, যারা সেগুলো শুনেছিল। বর্ণনাকারী মুহাম্মাদ যখনই এ হাদীস বর্ণনা করতেন তখন তিনি বলতেন– মুহাম্মাদ ﷺ সত্যই বলেছেন। তারপর রাসূলুল্লাহ ﷺ বললেন, তোমরা শুনো, আমি কি (আল্লাহর বার্তাসমূহ তোমাদের নিকট) পৌঁছিয়ে দিয়েছি? এভাবে দু’বার বললেন ।
রেফারেন্স: সহীহ মুসলিম হা/১৬৭৯, আহমাদ হা/২০৪০৮। (আ.প্র. ৪০৫৬, ইফাবা. ৪০৬০)