hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৪৬২২

৬৫. আল-কুরআন এর তাফসীর

صحيح البخاري

১০/১১৭ পরিচ্ছেদঃ

সাজদাহ থেকে দাঁড়ানোর সময় তাকবীর বলা

بَابُ التَّكْبِيرِ إِذَا قَامَ مِنَ السُّجُودِ

৪৬২২
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا أَبُو الْجُوَيْرِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ﵄ قَالَ: «كَانَ قَوْمٌ يَسْأَلُونَ رَسُولَ اللهِ ﷺ اسْتِهْزَاءً، فَيَقُولُ الرَّجُلُ: مَنْ أَبِي؟ وَيَقُولُ الرَّجُلُ تَضِلُّ نَاقَتُهُ: أَيْنَ نَاقَتِي؟ فَأَنْزَلَ اللهُ فِيهِمْ هَذِهِ الْآيَةَ: ﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ﴾ حَتَّى فَرَغَ مِنَ الْآيَةِ كُلِّهَا.»
ইবনু ‘আব্বাস (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, একদল লোক ছিল– তারা ঠাট্টা করে রাসূলুল্লাহ ﷺ-কে বিভিন্ন রকম প্রশ্ন করত। কেউ বলত, আমার পিতা কে? আবার কেউ বলত, আমার উট্টী হারিয়ে গেছে তা কোথায় পাবো? তখন তাদের ব্যাপারে আল্লাহ তা‘আলা এই আয়াত অবতীর্ণ করেছেন– “তোমরা এমন বিষয়ে জিজ্ঞেস করো না, যা তোমাদের নিকট প্রকাশ করা হলে তোমাদের খারাপ লাগবে”... এভাবে আয়াতের শেষ পর্যন্ত পাঠ করলেন ।
রেফারেন্স: তাবারানী ‘কাবীর’ ১২/১৩৭/১২৬৯৫। (আ.প্র. ৪২৬১, ইফাবা. ৪২৬৪)