hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৪৭৩

৮. সলাত

صحيح البخاري

৮/৮৪ পরিচ্ছেদঃ

মাসজিদে গোলাকার হয়ে বসা

بَابُ الْحِلَقِ وَالْجُلُوسِ فِي الْمَسْجِدِ

৪৭৩
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ : «أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ ﷺ وَهُوَ يَخْطُبُ، فَقَالَ: كَيْفَ صَلَاةُ اللَّيْلِ؟ فَقَالَ: مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ، تُوتِرُ لَكَ مَا قَدْ صَلَّيْتَ.» قَالَ الْوَلِيدُ بْنُ كَثِيرٍ: حَدَّثَنِي عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ: أَنَّ ابْنَ عُمَرَ حَدَّثَهُمْ: أَنَّ رَجُلًا نَادَى النَّبِيَّ ﷺ وَهُوَ فِي الْمَسْجِدِ.
ইবনু ‘উমার (রাযি.) থেকে বর্ণিতঃ
নাবী ﷺ খুতবাহ দিচ্ছিলেন, এমন সময় এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন : রাতের সলাত কীভাবে আদায় করতে হয়? নাবী ﷺ বললেন : দু’রাক‘আত দু’রাক‘আত করে। আর যখন ভোর হবার আশঙ্কা করবে, তখন আরো এক রাক‘আত আদায় করে নিবে। সে রাক‘আত তোমার পূর্বের সলাতকে বিতর করে দিবে। ওয়ালীদ ইবনু কাসীর (রহ.) বলেন : ‘উবাইদুল্লাহ ইবনু ‘আবদুল্লাহ (রহ.) আমাকে বলেছেন, ইবনু ‘উমার (রাযি.) তাঁদের বলেছেন : এক ব্যক্তি নাবী ﷺ-কে মাসজিদে থাকাকালীন সময়ে সম্বোধন করেছেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : পূর্বেরটির অনুরূপ।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৪৭২-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৪৫৩, ইফাবা. ৪৫৯, তাওহীদ পাব. ৪৭৩)