hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৪৭৩১

৬৫. আল-কুরআন এর তাফসীর

صحيح البخاري

৬৫/২১২ পরিচ্ছেদঃ

আল্লাহর বাণী : (জিব্রীল বলল) আমি আপনার রবের আদেশ ব্যতীত অবতরণ করব না। (সূরাহ মারইয়াম ১৯/৬৪)

بَابُ قَوْلِهِ : ﴿وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمْرِ رَبِّكَ لَهُ مَا بَيْنَ أَيْدِيْنَا وَمَا خَلْفَنَا وَمَا بَيْنَ ذٰلِكَ﴾

৪৭৩১
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ ذَرٍّ قَالَ: سَمِعْتُ أَبِي، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ - ﵁ قَالَ: «قَالَ رَسُولُ اللهِ ﷺ لِجِبْرِيلَ: مَا يَمْنَعُكَ أَنْ تَزُورَنَا أَكْثَرَ مِمَّا تَزُورُنَا، فَنَزَلَتْ: ﴿وَمَا نَتَنَزَّلُ إِلا بِأَمْرِ رَبِّكَ لَهُ مَا بَيْنَ أَيْدِينَا وَمَا خَلْفَنَا﴾».
ইবনু ‘আব্বাস (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ একবার জিবরীলকে বললেন, আপনি আমার সাথে যতবার সাক্ষাৎ করেন, তার চেয়ে বেশী বার সাক্ষাৎ করতে আপনাকে কোন জিনিস বাধা দেয়? তখন এ আয়াত অবতীর্ণ হল, “আমরা আপনার প্রতিপালকের আদেশ ব্যতীত অবতরণ করি না, যা আমাদের সম্মুখে ও পশ্চাতে আছে সবই তাঁরই ।”
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৩২১৮-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৪৩৭০, ইফাবা. ৪৩৭২)