সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৪৭৮৪
৬৫. আল-কুরআন এর তাফসীর
صحيح البخاري
৬৫/২৫৪ পরিচ্ছেদঃ
তাদের মধ্যে কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ (মৃত্যুর) প্রতীক্ষা করছে। তারা তাদের অঙ্গীকার একটুও পরিবর্তন করেনি। (সূরাহ আহযাব ৩৩/২৩)
بَابُ : ﴿فَمِنْهُمْ مَنْ قَضَىٰ نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنْتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيْلًا﴾
﴿نَحْبَهُ﴾ عَهْدَهُ ﴿أَقْطَارَهَا﴾ جَوَانِبُهَا ﴿الْفِتْنَةُ لَآتَوْهَا﴾ لَا أَعْطَوْهَا
نَحْبُهُ অর্থ তার অঙ্গীকার। أَقْطَارَهَا অর্থ তার পার্শ্বসমূহ। الْفِتْنَةُ لَآتَوْهَا অর্থাৎ তারা তা দান করত।
৪৭৮৪
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ: أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ قَالَ: «لَمَّا نَسَخْنَا الصُّحُفَ فِي الْمَصَاحِفِ، فَقَدْتُ آيَةً مِنْ سُورَةِ الْأَحْزَابِ، كُنْتُ أَسْمَعُ رَسُولَ اللهِ - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقْرَؤُهَا، لَمْ أَجِدْهَا مَعَ أَحَدٍ إِلَّا مَعَ خُزَيْمَةَ الْأَنْصَارِيِّ، الَّذِي جَعَلَ رَسُولُ اللهِ ﷺ شَهَادَتَهُ شَهَادَةَ رَجُلَيْنِ: ﴿مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللهَ عَلَيْهِ﴾».
যায়দ ইবনু সাবিত (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা যখন সহীফা থেকে কুরআন লিপিবদ্ধ করছিলাম তখন সূরাহ আহযাবের এমন একটি আয়াত সামনে আসল, যা আমি রাসূলুল্লাহ ﷺ-কে অনেক বার তিলাওয়াত করতে শুনেছি; কিন্তু সেটা খুযায়মা আনসারী ব্যতীত অন্য কারো কাছে পেলাম না, (আর তিনি হলেন ঐ ব্যক্তি) যার সাক্ষ্য রাসূলুল্লাহ ﷺ দু’জন পুরুষ সাক্ষীর সমান বলে বিবেচনা করেছেন। (আয়াতটি হল) “ “মু‘মিনদের মাঝে কতক লোক আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে।” ”
রেফারেন্স: সহীহুল বুখারী হা/২৮০৭-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৪৪২০, ইফাবা. ৪৪২২)