সহিহ বুখারী: হাদিস ৪৯৭৮
৬৬. ফাযায়িলুল কোরআন
صحيح البخاري
১/১ পরিচ্ছেদঃ
আল্লাহ্র রসূল (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)- এর প্রতি কীভাবে ওয়াহী [১] শুরু হয়েছিল।
এ মর্মে আল্লাহ তা’আলার বাণীঃ “নিশ্চয়ই আমি আপনার প্রতি সেরূপ ওয়াহী প্রেরণ করেছি যেরূপ নূহ ও তাঁর পরবর্তী নবীদের প্রতি ওয়াহী প্রেরণ করেছিলাম”। (সূরা আন-নিসা ৪/১৬৩)
৪৯৭৮
সহিহ বুখারীআবূ সালামাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন,'আয়িশা ও ইব্নু ‘আব্বাস (রাঃ) বলেছেন, নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) মক্কায় দশ বছর অবস্থান করেন। এ সময় তাঁর প্রতি কুরআন অবতীর্ণ হয়েছে এবং মাদীনাহ্তেও দশ বছর (তাঁর প্রতি কুরআন অবতীর্ণ হয়েছে)।(আধুনিক প্রকাশনীঃ ৪৬০৯, ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬১৪)