মুজাহিদ (রহ.) বলেন, ‘লাজুক ও অহঙ্কারী জ্ঞান অর্জন করতে পারে না। ‘আয়িশাহ (রাযি.) বলেন, ‘আনসারী মহিলারাই উত্তম। লজ্জা তাদের দ্বীনী জ্ঞান অর্জন থেকে ফিরিয়ে রাখতে পারেনি।
তিনি বলেন, 'আবদুর রহমান ইবনু 'আওফ (রাযি.) এক মহিলাকে খেজুর আঁটি পরিমাণ স্বর্ণ (মাহর) দিয়ে বিয়ে করলেন। নাবী ﷺ তার মুখে বিয়ের খুশির ছাপ দেখে এ সম্পর্কে তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি এক মহিলাকে খেজুর আঁটি পরিমাণ স্বর্ণ দিয়ে বিয়ে করেছি। ক্বাতাদাহ (রহ.) আনাস (রাযি.) থেকে বর্ণনা করেন, 'আবদুর রহমান বিন 'আওফ (রাযি.) খেজুরের আঁটি পরিমাণ স্বর্ণ (মাহর) দিয়ে এক মহিলাকে বিয়ে করেছেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক সুস্পষ্ট
শিরোনাম দ্বারা উদ্দেশ্য : মাহর সম্পর্কে আলোচনা করা। আর এদিকে ইঙ্গিত করা যে, মাহরের কম-বেশি কোন সীমা নির্ধারিত নেই।
* শায়খ বিন বায (রহ.) বলেন : এখানে মাহর নির্ধারণ করা হয়নি। তা কম অথবা বেশি হতে পারে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন : 'অনুসন্ধান কর। একটি লোহার আংটি হলেও তা নিয়ে আস।' তবে শরীয়তসম্মত হলো : মাহরের ব্যাপারে বাড়াবাড়ি না করে সহজতা অবলম্বন করা।
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।