hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৫৩১

৯. সলাতের সময়সমূহ

صحيح البخاري

২/৮ পরিচ্ছেদঃ

রাসূলুল্লাহ ﷺ-কে ভালবাসা ঈমানের অংশ

بَابُ حُبِّ الرَّسُولِ ﷺ مِنَ الْإِيمَانِ

৫৩১
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: «إِنَّ أَحَدَكُمْ إِذَا صَلَّى يُنَاجِي رَبَّهُ، فَلَا يَتْفِلَنَّ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى». وَقَالَ سَعِيدٌ، عَنْ قَتَادَةَ: لَا يَتْفِلُ قُدَّامَهُ أَوْ بَيْنَ يَدَيْهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمَيْهِ. وَقَالَ شُعْبَةُ: لَا يَبْزُقُ بَيْنَ يَدَيْهِ وَلَا عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ. وَقَالَ حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ ﷺ: لَا يَبْزُقْ فِي الْقِبْلَةِ وَلَا عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ.
আনাস ইবনু মালিক (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী বলেছেন : তোমাদের কেউ যখন সলাতে দাঁড়ায়, তখন সে তার রব্বের সাথে গোপনে কথা বলে। কাজেই, সে যেন ডানদিকে থুথু না ফেলে, তবে (প্রয়োজনে) বাম পায়ের নীচে ফেলতে পারে। সাঈদ (রহ.) ক্বাতাদাহ (রহ.) হতে বর্ণনা করেছেন, সে সামনের দিকে থুথু ফেলবে না, তবে বামদিকে বা পায়ের নীচে ফেলতে পারে। শু‘বাহ (রহ.) বলেন, সে সামনের দিকে বা ডান দিকে থুথু ফেলবে না, কিন্তু বামদিকে অথবা পায়ের নীচে ফেলতে পারে। আর হুমাইদ (রহ.) আনাস (রাযি.) সূত্রে নাবী ﷺ থেকে বর্ণনা করেন : সে যেন ক্বিবলার দিকে বা ডানদিকে থুথু না ফেলে, তবে বামদিকে অথবা পায়ের নীচে ফেলতে পারে।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের إِنْ أَحَدَكُمْ إِذَا صَلَّىٰ يُنَاجِي رَبَّهُ -এ বাক্যে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/২৪১-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৫০০, ইফাবা. ৫০৬, তাওহীদ পাব. ৫৩১)