সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৫৪২০
৭০. খাওয়া সংক্রান্ত
صحيح البخاري
২/২৫ পরিচ্ছেদঃ
মুনাফিকের চিহ্ন
بَابُ عَلَامَةِ الْمُنَافِقِ
৫৪২০
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُنِيرٍ سَمِعَ أَبَا حَاتِمٍ الْأَشْهَلَ بْنَ حَاتِمٍ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ ثُمَامَةَ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ ﵁ قَالَ: «دَخَلْتُ مَعَ النَّبِيِّ ﷺ عَلَى غُلَامٍ لَهُ خَيَّاطٍ فَقَدَّمَ إِلَيْهِ قَصْعَةً فِيهَا ثَرِيدٌ قَالَ: وَأَقْبَلَ عَلَى عَمَلِهِ، قَالَ: فَجَعَلَ النَّبِيُّ ﷺ يَتَتَبَّعُ الدُّبَّاءَ قَالَ: فَجَعَلْتُ أَتَتَبَّعُهُ فَأَضَعُهُ بَيْنَ يَدَيْهِ. قَالَ: فَمَا زِلْتُ بَعْدُ أُحِبُّ الدُّبَّاءَ.»
আনাস (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি নাবী ﷺ-এর সাথে তাঁর এক দর্জি ক্রীতদাসের বাড়িতে গেলাম। দর্জি নাবী ﷺ-এর সামনে সারীদের পেয়ালা পরিবেশন করে নিজের কাজে লেগে গেল। আনাস (রাযি.) বলেন, নাবী ﷺ কদু বেছে নিতে শুরু করলে আমি কদুর টুকরাগুলো বেছে তাঁর সামনে রাখতে লাগলাম। তিনি বলেন, এরপর থেকে আমি কদু পছন্দ করি।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের فِيهَا ثَرِيدٌ -এ বাক্যে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/২০৯২-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৫০১৭, ইফাবা. ৪৯১৩)