hadith book logo

সহিহ বুখারী: হাদিস ৫৪৩

৯. সালাতের ওয়াক্তসমূহ

صحيح البخاري

২/১২ পরিচ্ছেদঃ

ফিতনা হতে পলায়ন দ্বীনের অংশ ।

৫৪৩
সহিহ বুখারী
সহিহ হাদিস
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ ـ هُوَ ابْنُ زَيْدٍ ـ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِالْمَدِينَةِ سَبْعًا وَثَمَانِيًا الظُّهْرَ وَالْعَصْرَ، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ‏.‏ فَقَالَ أَيُّوبُ لَعَلَّهُ فِي لَيْلَةٍ مَطِيرَةٍ‏.‏ قَالَ عَسَى‏.‏
ইবনু ‘আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মদীনায় অবস্থানকালে (একবার) যুহর ও ‘আসরের আট রাক’আত এবং মাগরিব ও ‘ইশার সাত রাক’আত একত্রে মিলিত আদায় করেন। আইয়ূব (রহঃ) বলেন, সম্ভবত এটা বৃষ্টির রাতে হয়েছিল। জাবির (রহঃ) বললেন, সম্ভবত তাই।[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] ঝড় বৃষ্টি কিংবা শংকা থাকলে যুহর-‘আসর এবং মাগরিব-‘ইশা সালাতকে একসাথে পরপর আদায় করা জায়িজ। সফর অবস্থাতেও যুহর ও ‘আসর ক্বসর করে যুহরের ওয়াক্তে কিংবা ‘আসরের ওয়াক্তে আদায় করা জায়িজ। অনুরূপ অবস্থায় মাগরিবের তিন রাক’আত ও পরক্ষণেই ‘ইশার দু’রাক’আত একসঙ্গে আদায় করা সুন্নাত।