তিনি বলেন, আমি ও আমার পিতা আবূ বারযাহ আসলামী (রাযি.)-এর কাছে গেলাম। আমার পিতা তাঁকে বললেন, রাসূলুল্লাহ ﷺ ফারয সলাতসমূহ কীভাবে আদায় করতেন? তিনি বললেন, তিনি যুহরের সলাত যাকে তোমরা আল-উলা বলে থাকো, ঠিক সেই সময়ে আদায় করতেন যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়তো।
আর ‘আসরের সলাত এমন সময় আদায় করতেন যে, আমাদের কেউ মাদীনার শেষ প্রান্তে আবাসস্থলে গিয়ে সূর্যের সতেজ থাকতেই আবার ফিরে আসতে পারতো। মাগরিব সম্পর্কে তিনি কী বলেছিলেন তা আমি ভুলে গেছি। আর ‘ইশার সলাত যাকে তোমরা ‘আতামা’ বলে থাকো, তা তিনি বিলম্বে আদায় পছন্দ করতেন। তিনি ‘ইশার সলাতের পূর্বে ঘুমানো এবং পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন।
তিনি ফাজরের সলাত এমন সময় শেষ করতেন যখন প্রত্যেকে তার পাশের সাথীকে চিনতে পারতো। এ সলাতে তিনি ষাট থেকে একশ’ আয়াত তিলাওয়াত করতেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের وَيُصَلِّي الْعَصْرَ ثُمَّ يَرْجِعُ أَحَدُنَا إِلَىٰ رَحْلِهِ فِي أَقْصَى الْمَدِينَةِ -এ বাক্যে।
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।