সহিহ বুখারী: হাদিস ৫৫১
৯. সালাতের ওয়াক্তসমূহ
صحيح البخاري
২/১৩ পরিচ্ছেদঃ
নবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বাণীঃ “আমি তোমাদের তুলনায় আল্লাহ সম্পর্কে অধিক জ্ঞানী । আর আল্লাহর প্রতি বিশ্বাস অন্তরের কাজ ।”
যেমন আল্লাহ তা’আলা বলেনঃ “কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য পাকড়াও করবেন ।” (সূরা বাক্কারাহ ২/২২৫)
৫৫১
সহিহ বুখারীحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنَّا نُصَلِّي الْعَصْرَ ثُمَّ يَذْهَبُ الذَّاهِبُ مِنَّا إِلَى قُبَاءٍ، فَيَأْتِيهِمْ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ.
আনাস ইবনু মালিক (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা, ‘আসরের সালাত আদায় করতাম, অতঃপর আমাদের কোনো গমনকারী কুবার দিকে যেতো এবং সূর্য যথেষ্ট থাকতেই সে তাদের নিকট পৌঁছে যেতো।