hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৫৫৪২

৭২. যাবাহ্ ও শিকার

صحيح البخاري

২/৩৫ পরিচ্ছেদঃ

যাকাত ইসলামের অংশ

بَابُ الزَّكَاةُ مِنَ الْإِسْلَامِ

وَقَوْلُهُ ﴿وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةِ﴾

আল্লাহ তা‘আলার বাণী : “তাদেরকে এ ছাড়া অন্য কোন নির্দেশ দেয়া হয়নি যে, তারা আল্লাহর ‘ইবাদাত করবে খাঁটি মনে একনিষ্ঠভাবে তাঁরই আনুগত্যের মাধ্যমে। আর তারা সলাত ক্বায়িম করবে এবং যাকাত দিবে। আর এটাই সঠিক সুদৃঢ় দ্বীন।” (সূরাহ বাইয়িনাহ ৯৮/৫)

৫৫৪২
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسٍ قَالَ: «دَخَلْتُ عَلَى النَّبِيِّ ﷺ بِأَخٍ لِي يُحَنِّكُهُ وَهْوَ فِي مِرْبَدٍ لَهُ فَرَأَيْتُهُ يَسِمُ شَاةً حَسِبْتُهُ قَالَ: فِي آذَانِهَا.»
আনাস (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আমার এক ভাইকে নিয়ে নাবী ﷺ-এর কাছে গেলাম, যেন তিনি তাকে তাহনীক করেন (অর্থাৎ খেজুর বা কিছু চিবিয়ে তার মুখে দিয়ে দেন)। এ সময়ে তিনি তাঁর উট বাঁধার স্থানে ছিলেন। আমি তাঁকে দেখলাম, তিনি একটি বকরীর গায়ে চিহ্ন দিচ্ছেন। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি (হিশাম) বলেছেন, বকরীর কানে চিহ্ন দিচ্ছেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক সুস্পষ্ট

* ইবনু বায (রহ.) বলেন : এতে নাবী ﷺ-এর বিনয় এবং অহংকার ছাড়া দায়িত্ব পালন করার বিষয়টি প্রকাশ পায়।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/১৫০২-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৫১৩৫, ইফাবা. ৫০৩১)