হাদীস থেকে শিক্ষা : মদ বা নেশা হলো ভ্রষ্টতার অন্যতম কারণ। কতিপয় ওলামা বলেন, যে ব্যক্তি স্বপ্নে মদপান করতে দেখবে অতিসত্বর তার থেকে মদপান করা পরিমাণ ভ্রষ্টতা দেখা দিবে। কেননা রাসূলুল্লাহ ﷺ-কে জিবরীল (আ.) বলেছেন, যদি আপনি পান করতেন, তবে আপনার উম্মাত ভ্রষ্ট হয়ে যেত।
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৫৫৭৬
৭৪. পানীয়
صحيح البخاري
১/১ পরিচ্ছেদঃ
রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি ওয়াহীর সূচনা কিভাবে হয়েছিল
بَابُ كَيْفَ كَانَ بَدْءُ الْوَحْيِ إِلَىٰ رَسُولِ اللَّهِ ﷺ
وَقَوْلُ اللَّهِ جَلَّ ذِكْرُهُ ﴿إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ﴾
এ মর্মে মহান আল্লাহর বাণী : “নিশ্চয় আমরা আপনার প্রতি ওয়াহী পাঠিয়েছি, যেভাবে ওয়াহী পাঠিয়েছিলাম নূহের প্রতি এবং সেসব নাবীগণের প্রতি যাঁরা তাঁর পরে প্রেরিত হয়েছেন।” (সূরাহ আন-নিসা ৪/১৬৩)
৫৫৭৬
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا أَبُو الْيَمَانِ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ: أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ﵁، «أَنَّ رَسُولَ اللهِ ﷺ أُتِيَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ بِإِيلِيَاءَ بِقَدَحَيْنِ مِنْ خَمْرٍ وَلَبَنٍ، فَنَظَرَ إِلَيْهِمَا ثُمَّ أَخَذَ اللَّبَنَ، فَقَالَ جِبْرِيلُ: الْحَمْدُ لِلهِ الَّذِي هَدَاكَ لِلْفِطْرَةِ، وَلَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أُمَّتُكَ» تَابَعَهُ مَعْمَرٌ وَابْنُ الْهَادِ وَعُثْمَانُ بْنُ عُمَرَ وَالزُّبَيْدِيُّ عَنِ الزُّهْرِيِّ.
আবূ হুরাইরাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, ইসরা (মি‘রাজের) রাতে ঈলিয়া নামক স্থানে রাসূলুল্লাহ ﷺ-এর সামনে শরাব ও দুধের দুটি পেয়ালা পেশ করা হল। তিনি উভয়টির দিকে তাকালেন। এরপর দুধের পেয়ালাটি গ্রহণ করেন। তখন জিবরীল (আ.) বললেন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আপনাকে স্বভাবজাত দ্বীনের দিকে পথ প্রদর্শন করেছেন। যদি আপনি শরাবের (পিয়ালা) গ্রহণ করতেন তাহলে আপনার উম্মাত পথভ্রষ্ট হয়ে যেত। যুহরী সূত্রে মা‘মার, ইবনু হাদী, ‘উসমান, ইবনু ‘উমার ও যুবাইদী এরূপ বর্ণনা করেছেন।*
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক সুস্পষ্ট
হাদীস থেকে শিক্ষা : মদ বা নেশা হলো ভ্রষ্টতার অন্যতম কারণ। কতিপয় ওলামা বলেন, যে ব্যক্তি স্বপ্নে মদপান করতে দেখবে অতিসত্বর তার থেকে মদপান করা পরিমাণ ভ্রষ্টতা দেখা দিবে। কেননা রাসূলুল্লাহ ﷺ-কে জিবরীল (আ.) বলেছেন, যদি আপনি পান করতেন, তবে আপনার উম্মাত ভ্রষ্ট হয়ে যেত।
হাদীস থেকে শিক্ষা : মদ বা নেশা হলো ভ্রষ্টতার অন্যতম কারণ। কতিপয় ওলামা বলেন, যে ব্যক্তি স্বপ্নে মদপান করতে দেখবে অতিসত্বর তার থেকে মদপান করা পরিমাণ ভ্রষ্টতা দেখা দিবে। কেননা রাসূলুল্লাহ ﷺ-কে জিবরীল (আ.) বলেছেন, যদি আপনি পান করতেন, তবে আপনার উম্মাত ভ্রষ্ট হয়ে যেত।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৩৩৯৪-এর তাখরীজ দ্রষ্টব্য।