hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৫৬৫৬

৭৫. রোগ-ব্যাধি

صحيح البخاري

২/১০ পরিচ্ছেদঃ

আনসারকে ভালবাসা ঈমানের নিদর্শন

بَابُ عَلَامَةِ الْإِيمَانِ حُبُّ الْأَنْصَارِ

৫৬৫৬
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ : حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُخْتَارٍ : حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ﵄، «أَنَّ النَّبِيَّ ﷺ دَخَلَ عَلَى أَعْرَابِيٍّ يَعُودُهُ قَالَ: وَكَانَ النَّبِيُّ ﷺ إِذَا دَخَلَ عَلَى مَرِيضٍ يَعُودُهُ، فَقَالَ لَهُ: لَا بَأْسَ، طَهُورٌ إِنْ شَاءَ اللهُ. قَالَ: قُلْتَ: طَهُورٌ، كَلَّا بَلْ هِيَ حُمَّى تَفُورُ أَوْ تَثُورُ عَلَى شَيْخٍ كَبِيرٍ، تُزِيرُهُ الْقُبُورَ، فَقَالَ النَّبِيُّ ﷺ: فَنَعَمْ إِذًا.»
ইবনু ‘আব্বাস (রাযি.) থেকে বর্ণিতঃ
নাবী ﷺ এক বেদুঈনকে গেলেন, তার অসুস্থতার খোঁজ-খবর নিতে। আর নাবী ﷺ-এর নিয়ম ছিল, তিনি যখন কোন রোগীকে দেখতে যেতেন তখন তার উদ্দেশ্যে বলতেন, কোন ক্ষতি নেই। ইনশাআল্লাহ তুমি তোমার গুনাহসমূহ থেকে পবিত্রতা লাভ করবে। তখন বেদুঈন বলল, আপনি বলেছেন, এটা গুনাহ থেকে পবিত্র করবে? কখনও নয়, বরং এ জ্বর এক খুড়খুড়ে বৃদ্ধের উপর চড়াও হয়েছে। এটা তাকে কবর যিয়ারত করিয়ে ছাড়বে। নাবী ﷺ বললেন, হাঁ, তাহলে তেমনই।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক মুস্পষ্ট

ফায়িদাহ : মুহাল্লাব (রহ.) বলেন : হাদীসটির উপকারিতা হচ্ছে, শাসকের জন্য তাঁর প্রজাদের মধ্যকার কোন রোগীকে সেবা করায় কোন ক্ষতি নেই। যদিও সে নির্দয় মরুবাসী হয়। এমনিভাবে কোন আলিমের জন্য মূর্খলোকের সেবা করায় কোন ক্ষতি নেই। যাতে তিনি তাকে শিক্ষা দিতে পারেন, তাকে উপকারি বিষয়াদি স্মরণ করিয়ে দিতে পারেন এবং ধৈর্যের আদেশ দিতে পারেন। (ফাতহুল বারী, প্রাগুক্ত, ১৩/১৪৭)
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৩৬১৬-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৫২৪৫, ইফাবা. ৫১৪১)