hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৫৭০২

৭৬. চিকিৎসা

صحيح البخاري

২/১৪ পরিচ্ছেদঃ

কুফরীতে প্রত্যাবর্তন আগুনে নিক্ষিপ্ত হওয়ার মত অপছন্দ করা ঈমানের অংশ

بَابُ مَنْ كَرِهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُلْقَىٰ فِي النَّارِ مِنَ الْإِيمَانِ

৫৭০২
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ: حَدَّثَنَا ابْنُ الْغَسِيلِ قَالَ: حَدَّثَنِي عَاصِمُ بْنُ عُمَرَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ: «إِنْ كَانَ فِي شَيْءٍ مِنْ أَدْوِيَتِكُمْ خَيْرٌ فَفِي شَرْبَةِ عَسَلٍ، أَوْ شَرْطَةِ مِحْجَمٍ، أَوْ لَذْعَةٍ مِنْ نَارٍ، وَمَا أُحِبُّ أَنْ أَكْتَوِيَ.»
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি নাবী ﷺ-কে বলতে শুনেছি : যদি তোমাদের ঔষধগুলোর কোনটিতে কল্যাণ থেকে থাকে, তাহলে তা আছে মধুপানে বা শিঙ্গা লাগানোতে বা আগুন দিয়ে দাগ লাগানোতে। তবে আমি গরম লোহা দিয়ে দাগ দেয়া পছন্দ করি না।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের أَوْ شَرْطَةِ مِحْجَمٍ -এ বাক্যে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৫৬৮৩-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৫২৮৮, ইফাবা. ৫১৮৪)