সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৫৭৮
৯. সলাতের সময়সমূহ
صحيح البخاري
২/২৭ পরিচ্ছেদঃ
জিহাদ ঈমানের অংশ
بَابُ الْجِهَادُ مِنَ الْإِيمَانِ
৫৭৮
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ : أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ قَالَتْ: «كُنَّ نِسَاءُ الْمُؤْمِنَاتِ، يَشْهَدْنَ مَعَ رَسُولِ اللهِ ﷺ صَلَاةَ الْفَجْرِ، مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ، ثُمَّ يَنْقَلِبْنَ إِلَى بُيُوتِهِنَّ حِينَ يَقْضِينَ الصَّلَاةَ لَا يَعْرِفُهُنَّ أَحَدٌ مِنَ الْغَلَسِ».
‘আয়িশাহ্ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, মুসলিম নারীরা সমগ্র শরীর চাদরে ঢেকে রাসূলুল্লাহ ﷺ-এর সঙ্গে ফাজরের জামা‘আতে উপস্থিত হতেন। অতঃপর সলাত আদায় শেষে তারা নিজ নিজ ঘরে ফিরে যেতেন। অন্ধকারে কেউ তাঁদের চিনতে পারতো না।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : এখানে ইঙ্গিত করা হয়েছে, ফাজরের আওয়াল ওয়াক্ত হল ফাজর উদয় হওয়া।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৩৭২--এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৫৪৪, ইফাবা. ৫৫১, তাওহীদ পাব. ৫৭৮)