তিনি উচ্চস্বরে বললেন : পায়ের (শুকনো) গোড়ালিগুলোর জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তিনি দু’বার বা তিনবার এ কথা বললেন।
হাদীস থেকে শিক্ষা
১। তা‘লীম দেয়ার সময় উঁচু আওয়াজে কথা বলা জায়িয।
২। আলিমের উচিত, ফারয ও সুন্নাতে ত্রুটি দেখলে তা শুধরে দেয়া। এ ক্ষেত্রে ধমক দেয়াও বৈধ।
৩। গুরুত্ব বুঝানোর জন্য জবাবের পুনরাবৃত্তি করা।
৪। ‘আমলে তাড়াহুড়া না করে উত্তমভাবে ‘আমল সম্পন্ন করা উচিত।