সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৬০৭
১০. আযান
صحيح البخاري
১/৩ পরিচ্ছেদঃ
১/৩
بَابُ
৬০৭
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسٍ قَالَ: «أُمِرَ بِلَالٌ أَنْ يَشْفَعَ الْأَذَانَ، وَأَنْ يُوتِرَ الْإِقَامَةَ،» قَالَ إِسْمَاعِيلُ: فَذَكَرْتُ لِأَيُّوبَ فَقَالَ: إِلَّا الْإِقَامَةَ.
আনাস (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, বিলাল (রাযি.)-কে আযানের বাক্যগুলো দু’বার এবং ইক্বামাতের বাক্যগুলো বিজোড় (একবার) করে বলার নির্দেশ দেয়া হয়। ইসমাঈল (রহ.) বলেন, আমি হাদীসটি আইয়ূবের কাছে বর্ণনা করলে তিনি বলেন, ‘ক্বাদ ক্বামাতিস সলাহ’ ব্যতীত।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের وَأَنْ يُوتِرَ الْإِقَامَةَ -এ বাক্যে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৬০৩-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৫৭২, ইফাবা. ৫৮০, তাওহীদ পাব. ৬০৭)