তিনি যখন অনুভব করলেন, আমরা আমাদের পরিজনের কাছে ফিরে যেতে চাই বা ফিরে যাওয়ার জন্য উৎসুক হয়ে পড়েছি, তখন তিনি আমাদের জিজ্ঞেস করলেন, আমরা আমাদের পিছনে কাদের রেখে এসেছি। আমরা তাঁকে জানালে তিনি বললেন : ‘তোমরা তোমাদের পরিজনের কাছে ফিরে যাও এবং তাদের সাথে অবস্থান কর। তাদেরকে (দ্বীন) শিক্ষা দিবে এবং (সৎ কাজের) আদেশ দিবে।’ মালিক (রাযি) বলেন, তিনি আরো কিছু বিষয় উল্লেখ করলেন যা আমার মনে আছে বা মনে নেই। অতঃপর নাবী ﷺ বললেন : তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখেছ সেভাবেই সলাত আদায় করবে। সলাতের সময় হলে তোমাদের একজন যেন আযান দেয় এবং যে ব্যক্তি বয়সে বড় সে যেন তোমাদের ইমামতি করে।
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৬৩১
১০. আযান
صحيح البخاري
যে বলে- ঈমানই হল ‘আমল
بَابُ مَنْ قَالَ إِنَّ الْإِيمَانَ هُوَ الْعَمَلُ
لِقَوْلِ اللَّهِ تَعَالَىٰ : ﴿وَتِلْكَ الْجَنَّةُ الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ﴾ وَقَالَ عِدَّةٌ مِنْ أَهْلِ الْعِلْمِ فِي قَوْلِهِ تَعَالَىٰ ﴿فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ﴾ عَنْ قَوْلِ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَقَالَ ﴿لِمِثْلِ هَٰذَا فَلْيَعْمَلِ الْعَامِلُونَ﴾
আল্লাহ তা‘আলার এ বাণীর পরিপ্রেক্ষিত : “এটাই জান্নাত, তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে তোমাদের কর্মের প্রতিদানস্বরূপ। (সূরাহ যুখরুফ ৪৩/৭২)
“সুতরাং শপথ আপনার প্রতিপালকের! আমি তাদের সবাইকে তাদের কৃতকর্ম সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করব”- (সূরাহ হিজর ১৫/৯০)। আল্লাহ তা‘আলার এ বাণী সম্পর্কে একদল আলিম বলেন, لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ এর স্বীকারোক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ তা‘আলার বাণী : “এরূপ সাফল্যের জন্য ‘আমলকারীদের ‘আমল করা উচিত। (সূরাহ সাফফাত ৩৭/৬১)