hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৬৪২

১০. আযান

صحيح البخاري

২/২৭ পরিচ্ছেদঃ

জিহাদ ঈমানের অংশ

بَابُ الْجِهَادُ مِنَ الْإِيمَانِ

৬৪২
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ عَبْدُ اللهِ بْنُ عَمْرٍو قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ قَالَ: «أُقِيمَتِ الصَّلَاةُ، وَالنَّبِيُّ ﷺ يُنَاجِي رَجُلًا فِي جَانِبِ الْمَسْجِدِ، فَمَا قَامَ إِلَى الصَّلَاةِ حَتَّى نَامَ الْقَوْمُ.»
আনাস (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, সলাতের ইক্বামাত হয়ে গেছে তখনও নাবী ﷺ মাসজিদের এক প্রান্তে এক ব্যক্তির সাথে একান্তে কথা বলছিলেন। অবশেষে যখন কিছু লোকদের ঘুম আসছিল তখন তিনি সলাতে দাঁড়ালেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের أُقِيمَتِ الصَّلَاةُ وَالنَّبِيُّ ﷺ يُنَاجِي رَجُلًا .. -এ বাক্যে।

হাদীস থেকে শিক্ষা : ইক্বামাতের পর ইমাম প্রয়োজনে কথা বলতে পারেন। এতে পুনরায় ইক্বামাত দিতে হবে না।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৬৪৩, ৬২৯২; সহীহ মুসলিম হা/৩৭৬। (আ.প্র. ৬০৬, ইফাবা. ৬১৪, তাওহীদ পাব. ৬৪২)
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৬৪২ (আযান)