সহিহ বুখারী: হাদিস ৬৪৮৯
৮১. কোমল হওয়া
صحيح البخاري
২/২৯ পরিচ্ছেদঃ
সওয়াবের আকাঙ্ক্ষায় রমাযানের সিয়াম পালন ঈমানের অঙ্গ।
৬৪৮৯
সহিহ বুখারীمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَصْدَقُ بَيْتٍ قَالَهُ الشَّاعِرُ أَلاَ كُلُّ شَيْءٍ مَا خَلاَ اللهَ بَاطِلُ
আবূ হুরাইরাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কবি তার কবিতায় সর্বাধিক সত্য যে কথাটি বলেছেন তা হলঃ “জেনে রেখো আল্লাহ্ ব্যতীত যা কিছু আছে সবই বাতিল।” [৩০](আধুনিক প্রকাশনী- ৬০৩৯, ইসলামিক ফাউন্ডেশন- ৬০৪৫)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৩০] হাদীসটি আল্লাহ্ তা‘আলার এ বাণীরই প্রতিধ্বনি করছে-পৃথিবীর উপর যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে, মাহাত্ম্য ও সম্মানে পরিপূর্ণ তোমার প্রতিপালকের মুখমণ্ডলই কেবল চির বিরাজমান থাকবে- (আর রহমান ২৬-২৭) ।