hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৬৫৪

১০. আযান

صحيح البخاري

২/৩২ পরিচ্ছেদঃ

ব্যক্তির উত্তমরূপে ইসলাম গ্রহণ

بَابُ حُسْنُ إِسْلَامِ الْمَرْءِ

৬৫৪
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لَاسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا.
আবূ হুরাইরাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
আর প্রথম ওয়াক্তে যুহর সলাত আদায়ে কী (ফাযীলত) রয়েছে তা যদি মানুষ জানত, তবে এর জন্য তারা অবশ্যই সর্বাগ্রে যেত। আর ‘ইশা ও ফাজর সলাতে কী (ফাযীলাত) রয়েছে তা যদি তারা জানত তবে তারা হামাগুড়ি দিয়ে হলেও এর জন্য (জামা‘আতে) উপস্থিত হতো।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لَاسْتَبَقُوا إِلَيْهِ -এ বাক্যে। আর উপরোক্ত তিনটি হাদীস (৬৫২-৬৫৪) একটি হাদীসেরই একাধিক অংশ।

এ অনুচ্ছেদের হাদীস থেকে শিক্ষা :

১। “প্রথম ওয়াক্তের কী ফাযীলাত রয়েছে তা যদি মানুষ জানত তাহলে এর জন্য তারা সর্বাগ্রে যেত”-এর দ্বারা প্রমাণিত হয়, প্রথম ওয়াক্তে সলাত আদায় অতি উত্তম। এটিকে আরো প্রমাণ করছে নাবী ﷺ-এর হাদীস, যখন তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল : কোন ইসলাম সর্বোত্তম? তিনি বললেন : “সলাতকে তার প্রথম ওয়াক্তে আদায় করা।” তবে যুহর সলাতকে কিছুটা বিলম্ব করে পড়ার হাদীসও রয়েছে। আর এ উভয় হাদীসের মাঝে কোন বিরোধ নেই। বরং এখানে অবকাশ দেয়া হয়েছে জামা‘আতের ফাযীলাত লাভের জন্য এবং মানুষ যেন জামা‘আতে ব্যাপকভাবে একত্রিত হতে পারে।

২। রাস্তা থেকে কষ্টকর বস্তু সরিয়ে ফেলা নেক ‘আমলের অন্তর্ভুক্ত। এ ‘আমল দ্বারা আল্লাহর ক্ষমা লাভ করা যায়।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৬১৫; সহীহ মুসলিম ৩৩/৫১, হা/১৯১৪, আহমাদ হা/১০২৯৩। (আ.প্র. ৬১৫ শেষাংশ, ইফাবা. ৬২২ শেষাংশ, তাওহীদ পাব. ৬৫৪)