সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৬৫৮১
৮১. মর্মস্পর্শী বিষয়াদি
صحيح البخاري
৩/৫৩ পরিচ্ছেদঃ
প্রশ্নকারীকে তার প্রশ্নের চেয়ে অধিক উত্তর দেয়া
بَابُ مَنْ أَجَابَ السَّائِلَ بِأَكْثَرَ مِمَّا سَأَلَهُ
৬৫৮১
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ ﷺ وَحَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ: حَدَّثَنَا هَمَّامٌ: حَدَّثَنَا قَتَادَةُ: حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: «بَيْنَمَا أَنَا أَسِيرُ فِي الْجَنَّةِ إِذَا أَنَا بِنَهَرٍ حَافَتَاهُ قِبَابُ الدُّرِّ الْمُجَوَّفِ، قُلْتُ: مَا هَذَا يَا جِبْرِيلُ؟ قَالَ: هَذَا الْكَوْثَرُ الَّذِي أَعْطَاكَ رَبُّكَ، فَإِذَا طِينُهُ أَوْ طِيبُهُ مِسْكٌ أَذْفَرُ» شَكَّ هُدْبَةُ.
আনাস ইবনু মালিক (রাযি.) থেকে বর্ণিতঃ
নাবী ﷺ বলেছেন, আমি জান্নাতে ভ্রমণ করছিলাম। এমতাবস্থায় আমি একটি ঝর্ণার কাছে এসে দেখি, তার দু'পাশে ফাঁপা মুক্তার গম্বুজ সাজানো রয়েছে, যার ভেতরটা খালি। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরীল! এটা কী? তিনি বললেন, এটা ঐ কাউসার, যা আপনার প্রতিপালক আপনাকে দান করেছেন। এর সুঘ্রাণ (বর্ণনাকারীর সন্দেহ) অথবা মাটি মিশকে আযফরের চেয়েও বেশি সুগন্ধিময়।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক সুস্পষ্ট
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৩৫৭০-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৬১২৪, ইফাবা. ৬১৩২)