hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৬৬১

১০. আযান

صحيح البخاري

২/৩৬ পরিচ্ছেদঃ

জানাযার অনুগমন ঈমানের অন্তর্ভুক্ত

بَابُ اتِّبَاعُ الْجَنَائِزِ مِنَ الْإِيمَانِ

৬৬১
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ قَالَ: «سُئِلَ أَنَسٌ: هَلِ اتَّخَذَ رَسُولُ اللهِ ﷺ خَاتَمًا؟ فَقَالَ: نَعَمْ، أَخَّرَ لَيْلَةً صَلَاةَ الْعِشَاءِ إِلَى شَطْرِ اللَّيْلِ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ بَعْدَمَا صَلَّى فَقَالَ: صَلَّى النَّاسُ وَرَقَدُوا، وَلَمْ تَزَالُوا فِي صَلَاةٍ مُنْذُ انْتَظَرْتُمُوهَا. قَالَ: فَكَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ خَاتَمِهِ.»
হুমাইদ (রহ.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আনাস (রাযি.)-কে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ ﷺ কি আংটি ব্যবহার করতেন? তিনি বললেন, হ্যাঁ। এক রাতে তিনি ‘ইশার সলাত অর্ধরাত পর্যন্ত বিলম্ব করে আদায় করলেন। সলাত শেষে তিনি আমাদের দিকে ফিরে বললেন, লোকেরা সলাত আদায় করে ঘুমিয়ে গেছে। কিন্তু তোমরা যতক্ষণ সলাতের জন্য অপেক্ষা করেছ, ততক্ষণ সলাতেই রত ছিলে। আনাস (রাযি.) বলেন, এ সময় আমি রাসূলুল্লাহর ﷺ আংটির উজ্জ্বলতা লক্ষ্য করছিলাম।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : শিরোনামের প্রথমাংশের সাথে সম্পর্ক বিদ্যমান।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৫৭২-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৬২১, ইফাবা. ৬২৮, তাওহীদ পাব. ৬৬১)