নাবী ﷺ বললেন : তোমরা আমাকে অন্যান্য নাবীদের উপর শ্রেষ্ঠত্ব দিও না। কেননা কিয়ামতের দিন সকল মানুষই অজ্ঞান হয়ে যাবে। তখন আমিই হবো প্রথম ব্যক্তি যে জ্ঞান ফিরে পাবে। কিন্তু আমি তখন মূসা (আ.)-কে এমন অবস্থায় পাব যে, তিনি আরশের খুঁটিগুলো থেকে একটি খুঁটি ধরে আছেন। আমি জানি না, তিনি আমার আগে জ্ঞান ফিরে পেয়েছেন, নাকি তাকে তূর পর্বতে অজ্ঞান হওয়ার প্রতিদান দেয়া হয়েছে (যে কারণে তিনি পুনরায় বেহুঁশ হননি)?
অধ্যায়ের ইঙ্গিতপূর্ণ পরিসমাপ্তি : হাদীসের فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ يَوْمَ الْقِيَامَةِ এ বাক্য দ্বারা।