hadith book logo

সহিহ বুখারী: হাদিস ৬৯৩৫

৮৮. আল্লাহ্‌দ্রোহী ও ধর্মত্যাগীদেরকে তাওবার প্রতি আহ্বান ও তাদের সাথে যুদ্ধ

صحيح البخاري

২/৮ পরিচ্ছেদঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে ভালবাসা ঈমানের অন্তর্ভুক্ত।

৬৯৩৫
সহিহ বুখারী
সহিহ হাদিস
عَلِيٌّ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ عَنْ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَقْتَتِلَ فِئَتَانِ دَعْوَاهُمَا وَاحِدَةٌ
আবূ হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কেয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না এমন দু’টি দল পরস্পর লড়াই করবে, যাদের দাবী হবে অভিন্ন। [১২৯] (আধুনিক প্রকাশনী- ৬৪৫৪, ইসলামিক ফাউন্ডেশন- ৬৪৬৬)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১২৯] উল্লেখিত হাদীসটি নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নবুওয়াতের নিদর্শনের অন্তর্গত একটি হাদীস। অন্যদিকে আবার হাদীসটিতে বর্ণনা করা হয়েছে কিয়ামতের ছোট আলামতের একটি আলামত। আর তা হল, আলী (রাঃ) ও মুআ’বীয়া (রাঃ) এর মাঝে সংঘটিত সিফফীনের যুদ্ধ। (ফাতহুল বারী)