hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৭১৭৬

৯৩. আহ্কাম

صحيح البخاري

২/২৬ পরিচ্ছেদঃ

লাইলাতুল কদর ‘ইবাদাতে কাটানো ঈমানের অন্তর্ভুক্ত

بَابُ قِيَامُ لَيْلَةِ الْقَدْرِ مِنَ الْإِيمَانِ

৭১৭৬
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَمِّهِ مُوسَى بْنِ عُقْبَةَ، قَالَ ابْنُ شِهَابٍ: حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ مَرْوَانَ بْنَ الْحَكَمِ وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ أَخْبَرَاهُ: «أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ، حِينَ أَذِنَ لَهُمُ الْمُسْلِمُونَ فِي عِتْقِ سَبْيِ هَوَازِنَ: إِنِّي لَا أَدْرِي مَنْ أَذِنَ مِنْكُمْ مِمَّنْ لَمْ يَأْذَنْ، فَارْجِعُوا حَتَّى يَرْفَعَ إِلَيْنَا عُرَفَاؤُكُمْ أَمْرَكُمْ. فَرَجَعَ النَّاسُ فَكَلَّمَهُمْ عُرَفَاؤُهُمْ، فَرَجَعُوا إِلَى رَسُولِ اللهِ ﷺ فَأَخْبَرُوهُ: أَنَّ النَّاسَ قَدْ طَيَّبُوا وَأَذِنُوا.»
'উরওয়াহ ইবনু যুবায়র (রাযি.) থেকে বর্ণিতঃ
মারওয়ান ইবনু হাকাম ও মিসওয়ার ইবনু মাখরামাহ (রাযি.) তাকে সংবাদ দিয়েছেন যে, হাওয়াযিনের বন্দীদের মুক্ত করার ব্যাপারে মুসলিমরা যখন অনুমতি দিল, তখন রাসূলুল্লাহ ﷺ বললেন : আমি জানি না, তোমাদের মধ্যে কে অনুমতি দিয়েছে আর কে অনুমতি দেয়নি। সুতরাং তোমরা ফিরে যাও। তোমাদের প্রতিনিধিরা তোমাদের মতামত জেনে আমাকে এসে জানাবে। ফলে লোকেরা ফিরে গেল এবং তাদের প্রতিনিধিরা তাদের সাথে এ বিষয়ে আলোচনা করল। অতঃপর তারা রাসূলুল্লাহ ﷺ-এর কাছে ফিরে এসে তাঁকে জানাল যে, লোকেরা সন্তুষ্ট চিত্তে অনুমতি দিয়েছে।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের حَتَّى يَرْفَعَ إِلَيْنَا عُرَفَاؤُكُمْ أَمْرَكُمْ .. -এ বাক্যে।

শিরোনাম দ্বারা উদ্দেশ্য : এর বৈধতা বর্ণনা করা।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/২৩০৭, ২৩০৮-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৬৬৭৫, ইফাবা. ৬৬৮৮)
৭১৭৭ ঐ।