hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৭২৬০

৯৫. 'খবরে আহাদ' গ্রহণযোগ্য

صحيح البخاري

১/১ পরিচ্ছেদঃ

রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি ওয়াহীর সূচনা কিভাবে হয়েছিল

بَابُ كَيْفَ كَانَ بَدْءُ الْوَحْيِ إِلَىٰ رَسُولِ اللَّهِ ﷺ

وَقَوْلُ اللَّهِ جَلَّ ذِكْرُهُ ﴿إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ﴾

এ মর্মে মহান আল্লাহর বাণী : “নিশ্চয় আমরা আপনার প্রতি ওয়াহী পাঠিয়েছি, যেভাবে ওয়াহী পাঠিয়েছিলাম নূহের প্রতি এবং সেসব নাবীগণের প্রতি যাঁরা তাঁর পরে প্রেরিত হয়েছেন।” (সূরাহ আন-নিসা ৪/১৬৩)

৭২৬০
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
وَحَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ: أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ: «بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللهِ ﷺ إِذْ قَامَ رَجُلٌ مِنَ الْأَعْرَابِ فَقَالَ: يَا رَسُولَ اللهِ، اقْضِ لِي بِكِتَابِ اللهِ، فَقَامَ خَصْمُهُ فَقَالَ: صَدَقَ يَا رَسُولَ اللهِ، اقْضِ لَهُ بِكِتَابِ اللهِ وَأْذَنْ لِي، فَقَالَ لَهُ النَّبِيُّ ﷺ: قُلْ. فَقَالَ: إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا وَالْعَسِيفُ الْأَجِيرُ فَزَنَى بِامْرَأَتِهِ، فَأَخْبَرُونِي أَنَّ عَلَى ابْنِي الرَّجْمَ، فَافْتَدَيْتُ مِنْهُ بِمِائَةٍ مِنَ الْغَنَمِ وَوَلِيدَةٍ، ثُمَّ سَأَلْتُ أَهْلَ الْعِلْمِ، فَأَخْبَرُونِي أَنَّ عَلَى امْرَأَتِهِ الرَّجْمَ، وَأَنَّمَا عَلَى ابْنِي جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، فَقَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللهِ، أَمَّا الْوَلِيدَةُ وَالْغَنَمُ فَرُدُّوهَا، وَأَمَّا ابْنُكَ فَعَلَيْهِ جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، وَأَمَّا أَنْتَ يَا أُنَيْسُ لِرَجُلٍ مِنْ أَسْلَمَ فَاغْدُ عَلَى امْرَأَةِ هَذَا، فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا. فَغَدَا عَلَيْهَا أُنَيْسٌ فَاعْتَرَفَتْ فَرَجَمَهَا.»
আবূ হুরাইরাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ্ ﷺ-এর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় এক গ্রাম্য লোক দাঁড়িয়ে বলল, হে আল্লাহ্র রাসূল! আল্লাহ্র কিতাব অনুযায়ী আমার ফায়সালা করুন। তখন তার বিরোধী লোকটি দাঁড়িয়ে বলল, হে আল্লাহ্র রাসূল! তিনি সত্যই বলেছেন, আল্লাহ্র কিতাব অনুযায়ী তার ফায়সালা করে দিন এবং আমাকে বলার অনুমতি দিন। নাবী ﷺ তাকে বললেন : তুমি বল। তখন সে বলল, আমার ছেলে এ লোকটির বাড়িতে কাজ করত। বর্ণনাকারী বলেন, হাদীসে ব্যবহৃত عَسِيفًا শব্দের অর্থ মজদুর। সে এ লোকের স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়। তখন লোকেরা আমাকে বলল, আমার ছেলেকে পাথর নিক্ষেপে হত্যা করা হবে। একথা শুনে মুক্তিপণ হিসাবে আমি একশো বকরী ও একটি দাসী দেই। পরে আমি বিষয়টি 'আলিমদের কাছে জিজ্ঞেস করায় তাঁরা আমাকে বললেন, তার স্ত্রীর জন্য রজম এবং আমার ছেলের জন্য একশো বেত্রাঘাত ও এক বছরের নির্বাসন।

নাবী ﷺ বললেন : ঐ সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ! অবশ্যই আমি তোমাদের উভয়ের মধ্যে আল্লাহ্র কিতাব অনুযায়ী ফায়সালা করব। তুমি বকরী ও দাসী ফেরত নাও। তোমার ছেলের জন্য একশো বেত্রাঘাত ও একবছরের জন্য নির্বাসনের বিধান। এরপর নাবী ﷺ আসলাম গোত্রের এক ব্যক্তিকে ডেকে বললেন, হে উনায়স! তুমি এ লোকের স্ত্রীর কাছে যাও। যদি সে স্বীকার করে, তবে তাকে রজম (পাথর নিক্ষেপে হত্যা) করো। অতঃপর উনায়স ঐ মহিলাটির কাছে যান। মহিলা (যিনার কথা) স্বীকার করলে তিনি তাকে রজম করেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের فَاعْتَرَفَتْ فَرَجَمَهَا -এ বাক্য এভাবে যে, মহিলাটিতে তার নিজ স্বীকারোক্তির প্রেক্ষিতে রজম করা হয়েছে। এতে প্রতীয়মান হয় যে, আহকামের ক্ষেত্রে খবরে ওয়াহিদ গ্রহণযোগ্য।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/২৩১৫ (আ.প্র. ৬৭৫২, ইফাবা. ৬৭৬৪)