সহিহ বুখারী: হাদিস ৭৩০
১০. আযান
صحيح البخاري
৮/৮০ পরিচ্ছেদঃ
বাইতুল্লায় ও অন্যান্য মসজিদে দরজা রাখা ও তালা লাগানো।
আবূ ‘আব্দুল্লাহ [ইমাম বুখারী (রহঃ)] বলেনঃ আমাকে ‘আব্দুল্লাহ ইব্ন মুহাম্মদ (রহঃ) বলেছেন যে, আমাকে সুফিয়ান (রহঃ) ইব্ন জুরাইজ (রহঃ) থেকে বর্ণনা করছেন, তিনি বলেনঃ আমাকে ইব্ন আবী মুলায়কা (রহঃ) বলেছেন, “হে ‘আবদুল মালিক! তুমি ইব্ন ‘আব্বাস(রাঃ)-এর মসজিদ ও তার দরজাগুলোকে যদি দেখতে”
৭৩০
সহিহ বুখারীحَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لَهُ حَصِيرٌ يَبْسُطُهُ بِالنَّهَارِ، وَيَحْتَجِرُهُ بِاللَّيْلِ، فَثَابَ إِلَيْهِ نَاسٌ، فَصَلَّوْا وَرَاءَهُ.
‘আয়িশা (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর একটি চাটাই ছিল। তিনি তা দিনের বেলায় বিছিয়ে রাখতেন এবং রাতের বেলা তা দিয়ে কামরা বানিয়ে নিতেন। সাহাবীগণ তাঁর পিছনে কাতারবদ্ধ হয়ে দাঁড়ান এবং তাঁর পিছনে সালাত আদায় করেন।