সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৭৪৪১
৯৭. আত-তাওহীদ
صحيح البخاري
২/২৪ পরিচ্ছেদঃ
যুল্মের প্রকারসমূহ (কোন কোন যুল্ম অপর যুল্ম থেকে নিম্নস্তরের)
بَابُ ظُلْمٌ دُونَ ظُلْمٍ
৭৪৪১
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، حَدَّثَنِي عَمِّي، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ : «أَنَّ رَسُولَ اللهِ ﷺ أَرْسَلَ إِلَى الْأَنْصَارِ فَجَمَعَهُمْ فِي قُبَّةٍ وَقَالَ لَهُمُ: اصْبِرُوا حَتَّى تَلْقَوُا اللهَ وَرَسُولَهُ، فَإِنِّي عَلَى الْحَوْضِ.»
আনাস ইবনু মালিক (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ আনসারদেরকে ডেকে এনে একটি তাঁবুতে তাদেরকে সমবেত করে বললেন : তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে সাক্ষাত পর্যন্ত ধৈর্য ধরবে। কেননা, আমি হাওযের পাশেই থাকব।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের حَتَّى تَلْقَوْا اللَّهَ-এ বাক্যে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৩১৪৬-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৬৯২৩, ইফাবা. ৬৯৩৩)