সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৮০
৩. ‘ইল্ম (জ্ঞান)
صحيح البخاري
২/২১ পরিচ্ছেদঃ
স্বামীর প্রতি অকৃতজ্ঞতা এবং এক কুফর অন্য কুফর থেকে ছোট
بَابُ كُفْرَانِ الْعَشِيرِ وَكُفْرٍ دُونَ كُفْرٍ
فِيهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ ﷺ
এ সম্পর্কে আবূ সাঈদ খুদরী (রাযি.) হতে রাসূলুল্লাহ ﷺ সূত্রে হাদীস বর্ণিত হয়েছে।
৮০
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: «إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ، وَيَثْبُتَ الْجَهْلُ، وَيُشْرَبَ الْخَمْرُ، وَيَظْهَرَ الزِّنَا».
আনাস (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ক্বিয়ামাতের কিছু নিদর্শন হল : ‘ইল্ম বিলুপ্ত হবে, মূর্খতা প্রসার পাবে, মদ্যপান বৃদ্ধি পাবে এবং যেনা-ব্যভিচার বিস্তার লাভ করবে।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক সুস্পষ্ট।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৮১, ৫২৩১, ৫৫৭৭, ৬৮০৮; সহীহ মুসলিম ৪৭/৪ হা/২৬৭১, আহমাদ হা/১৩০৯৩, ১৪০৮০, বুখারীর খালকু আফ‘আলুল ‘ইবাদ হা/৪৩, ইবনু মাজাহ হা/৪০৪৫, তিরমিযী হা/২২০৫, নাসায়ীর সুনানুল কুবরা হা/১২৪০। (আ.প্র. ৮০, ইফাবা. ৮০, তাওহীদ পাব. ৮০)