hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৮০৯

১০. আযান

صحيح البخاري

১০/১৩৩ পরিচ্ছেদঃ

সাতটি অঙ্গে সাজদাহ্ করা

بَابُ السُّجُودِ عَلَىٰ سَبْعَةِ أَعْظُمٍ

৮০৯
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا قَبِيصَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ : «أُمِرَ النَّبِيُّ ﷺ أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْضَاءٍ، وَلَا يَكُفَّ شَعَرًا وَلَا ثَوْبًا: الْجَبْهَةِ، وَالْيَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ، وَالرِّجْلَيْنِ».
ইবনু ‘আব্বাস (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী ﷺ সাতটি অঙ্গের দ্বারা সাজদাহ্ করতে এবং চুল ও কাপড় না গুটাতে আদিষ্ট হয়েছিলেন। (সাতটি অঙ্গ হল) কপাল, দুই হাত, দুই হাঁটু ও দুই পা।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক সুস্পষ্টে
রেফারেন্স: বুখারী হা/৮১০, ৮১২, ৮১৫, ৮১৬; মুসলিম হা/৪৯০, আহমাদ হা/২৫৮৪, হুমাইদী হা/৪৯৩, ৪৯৪, দারিমী হা/১৩২৪, আবূ দাউদ হা/৮৮৯, ইবনু মাজাহ হা/৮৮৩, তিরমিযী হা/২৭৩, নাসায়ী ২/২০৮, নাসায়ীর সুনানুল কুবরা হা/৬১৩, ইবনু খুযাইমাহ হা/৬৩২, ৭৮২। (ইফাবা. ৭৭২)