hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৯০৭

১১. জুমু‘আহ

صحيح البخاري

২/১৮ পরিচ্ছেদঃ

যে বলে- ঈমানই হল ‘আমল

بَابُ مَنْ قَالَ إِنَّ الْإِيمَانَ هُوَ الْعَمَلُ

لِقَوْلِ اللَّهِ تَعَالَىٰ : ﴿وَتِلْكَ الْجَنَّةُ الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ﴾ وَقَالَ عِدَّةٌ مِنْ أَهْلِ الْعِلْمِ فِي قَوْلِهِ تَعَالَىٰ ﴿فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ﴾ عَنْ قَوْلِ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَقَالَ ﴿لِمِثْلِ هَٰذَا فَلْيَعْمَلِ الْعَامِلُونَ﴾

আল্লাহ তা‘আলার এ বাণীর পরিপ্রেক্ষিত : “এটাই জান্নাত, তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে তোমাদের কর্মের প্রতিদানস্বরূপ। (সূরাহ যুখরুফ ৪৩/৭২)

“সুতরাং শপথ আপনার প্রতিপালকের! আমি তাদের সবাইকে তাদের কৃতকর্ম সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করব”- (সূরাহ হিজর ১৫/৯০)। আল্লাহ তা‘আলার এ বাণী সম্পর্কে একদল আলিম বলেন, لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ এর স্বীকারোক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ তা‘আলার বাণী : “এরূপ সাফল্যের জন্য ‘আমলকারীদের ‘আমল করা উচিত। (সূরাহ সাফফাত ৩৭/৬১)

৯০৭
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي مَرْيَمَ قَالَ: حَدَّثَنَا عَبَايَةُ بْنُ رِفَاعَةَ قَالَ: «أَدْرَكَنِي أَبُو عَبْسٍ وَأَنَا أَذْهَبُ إِلَى الْجُمُعَةِ فَقَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ: مَنِ اغْبَرَّتْ قَدَمَاهُ فِي سَبِيلِ اللهِ حَرَّمَهُ اللهُ عَلَى النَّارِ».
আবায়া ইবনু রিফা‘আহ (রহ.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি জুমু‘আর সলাতে যাওয়ার সময় আবূ আব্‌স (রাযি.)-এর সাথে সাক্ষাৎ হলে তিনি বলেন, আমি নাবী ﷺ-কে বলতে শুনেছি : যার দুই পা আল্লাহর পথে ধূলি ধূসরিত হয়, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : সম্পর্ক এভাবে যে, এখানে জুমু‘আহ فِي سَبِيلِ اللهِ -এ উক্তিতে প্রবেশ করেছে। কারণ سَبِيل শব্দটি ব্যাপক অর্থের ফায়দা দিচ্ছে। আর আবূ আব্‌স (রাযি.) জুমু‘আর জন্য গমন করার হুকুমকে জিহাদের হুকুমের অন্তর্ভুক্ত করেছেন।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/২৮১১, সহীহ মুসলিম ৪/২৫, আহমাদ ৩/৪৭৯, তিরমিযী হা/১৬৩২, নাসায়ী ৬/১৪। (আ.প্র. ৮৫৪, ইফাবা. ৮৬১, তাওহীদ পাব. ৯০৭)