hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৯১

৩. ‘ইল্ম (জ্ঞান)

صحيح البخاري

২/২৮ পরিচ্ছেদঃ

রমাযানের রাতে নাফল ‘ইবাদাত ঈমানের অংশ

بَابُ تَطَوُّعُ قِيَامِ رَمَضَانَ مِنَ الْإِيمَانِ

৯১
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ الْمَدِينِيُّ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَزِيدَ مَوْلَى الْمُنْبَعِثِ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ: «أَنَّ النَّبِيَّ ﷺ سَأَلَهُ رَجُلٌ عَنِ اللُّقَطَةِ فَقَالَ: اعْرِفْ وِكَاءَهَا، أَوْ قَالَ وِعَاءَهَا، وَعِفَاصَهَا، ثُمَّ عَرِّفْهَا سَنَةً، ثُمَّ اسْتَمْتِعْ بِهَا، فَإِنْ جَاءَ رَبُّهَا فَأَدِّهَا إِلَيْهِ. قَالَ: فَضَالَّةُ الْإِبِلِ؟ فَغَضِبَ حَتَّى احْمَرَّتْ وَجْنَتَاهُ، أَوْ قَالَ احْمَرَّ وَجْهُهُ، فَقَالَ: وَمَا لَكَ وَلَهَا، مَعَهَا سِقَاؤُهَا وَحِذَاؤُهَا، تَرِدُ الْمَاءَ وَتَرْعَى الشَّجَرَ، فَذَرْهَا حَتَّى يَلْقَاهَا رَبُّهَا. قَالَ: فَضَالَّةُ الْغَنَمِ؟ قَالَ: لَكَ أَوْ لِأَخِيكَ أَوْ لِلذِّئْبِ».
যায়দ ইবনু খালিদ আল-জুহানী (রাযি.) থেকে বর্ণিতঃ
এক ব্যক্তি নাবী ﷺ-কে কুড়িয়ে পাওয়া জিনিস সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন : সেটির বাঁধনের রশি অথবা বললেন, থলে ভাল করে চিনে রাখ। অতঃপর এক বছর পর্যন্ত এর ঘোষণা দিতে থাক। এরপর (মালিক পাওয়া না গেলে) তুমি তা ব্যবহার কর। পরে যদি এর মালিক আসে তাহলে সেটি তাকে দিয়ে দেবে।

সে বলল, ‘হারানো উটের ব্যাপারে কী করণীয়?’ এ কথা শুনে নাবী ﷺ এমন রাগ করলেন যে, তাঁর গাল দু’টো লাল হয়ে গেল। অথবা বর্ণনাকারী বলেন, তাঁর মুখমণ্ডল লাল হয়ে গেল। তিনি বললেন : ‘উট নিয়ে তোমার কী হয়েছে? তার তো পানির মশক ও শক্ত পা রয়েছে। পানির কাছে যেতে পারে এবং গাছ খেতে পারে। সুতরাং তাকে ছেড়ে দাও এ সময়ের মধ্যে তার মালিক তাকে পেয়ে যাবে।’ সে বলল, ‘হারানো ছাগল?’ তিনি বললেন, ‘সেটা তোমার, অথবা তোমার ভাইয়ের, কিংবা বাঘের হবে।’
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের فَغَضِبَ حَتَّى احْمَرَّتْ وَجْنَتَاهُ -এ বাক্যে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/২৩৭২, ২৪২৭, ২৪২৮, ২৪২৯, ২৪৩৬, ২৪৩৮, ৫২৯২, ৬১১২, সহীহ মুসলিম ৫/১৩৫, আহমাদ ৪/১১৭, আবূ দাউদ হা/১৭০৪, ১৭০৭, ১৭০৮, তিরমিযী হা/১৩৭২, ইবনু মাজাহ হা/২৫০৪, নাসায়ীর সুনানুল কুবরা, মুয়াত্তা মালিক, ‘আবদ ইবনু হুমাইদ হা/২৭৯। (আ.প্র. ৯১, ইফাবা. ৯১, তাওহীদ পাব. ৯১)