সহিহ বুখারী: হাদিস ৯৫৯
১৩. দুই ঈ’দ
صحيح البخاري
২/৭ পরিচ্ছেদঃ
নিজের জন্য যা পছন্দ করা হয় সেটা স্বীয় ভাইয়ের জন্যও পছন্দ করা ঈমানের অংশ।
৯৫৯
সহিহ বুখারীقَالَ وَأَخْبَرَنِي عَطَاءٌ أَنَّ ابْنَ عَبَّاسٍ أَرْسَلَ إِلَى ابْنِ الزُّبَيْرِ فِي أَوَّلِ مَا بُويِعَ لَهُ إِنَّهُ لَمْ يَكُنْ يُؤَذَّنُ بِالصَّلاَةِ يَوْمَ الْفِطْرِ إِنَّمَا الْخُطْبَةُ بَعْدَ الصَّلاَةِ.
জাবির ইব্নু ‘আবদুল্লাহ্ (রাঃ)থেকে বর্ণিতঃ
রাবী বলেন, আমাকে ‘আতা (রহঃ) বলেছেন যে, ইব্নু যুবায়র (রাঃ) এর বায়’আত গ্রহণের প্রথম দিকে ইব্নু ‘আব্বাস (রাঃ) তাঁর কাছে এ বলে লোক পাঠালেন যে, ‘ঈদুল ফিত্রের সালাতে আযান দেয়া হতো না এবং খুত্বা হল সালাতের পরে।