hadith book logo

খাদ্য ও পণ্য-দ্রব্যে ভেজাল ইসলামের দৃষ্টিতে এর প্রতিকার

লেখকঃ ড. মো: আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

৫. ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা

ব্যবসায়ীগণ ও ক্রেতাগণের পারস্পরিক সম্পর্ক হলো তারা একে অপরের ভাই। আর ব্যবসা-বাণিজ্য ইসলামের দৃষ্টিতে এক মহান পেশা। কারণ এর মধ্যে নিহিত রয়েছে পণ্যদ্রব্যের উৎপাদন, বিপণন ও সরবরাহ করে মানুষের চাহিদা ও প্রয়োজন পূরণের মহান উদ্যোগ। যা পারস্পারিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ। আর এসবের মূলে রয়েছে ভাতৃত্ব বোধের চেতনা। একজন ভাই যেমনি অপর ভাইয়ের অকল্যাণ কামনা করতে পারে না, তদ্রুপ ব্যবসায়ীদের মাঝে ভাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে পারলে সম্পর্ক সুদৃঢ় ও মজবুত হবে; উভয়ের সন্তুষ্টির ভিত্তিতে লেন-দেন পরিচালিত হবে। মূলত পাস্পরিক সন্তুষ্টি ও সম্মতির ভিত্তিতেই ক্রয়-বিক্রয় সম্পন্ন হয়ে থাকে এবং এটিই ব্যবসায়ের ক্ষেত্রে বৈধ উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:

لا يحل مال امرئ إلا بطيب نفس منه

“সন্তুষ্টি চিত্তে না দিলে কোন মুসলমানের সম্পদ কারো জন্য হালাল হতে পারে না।” [৩৫. ইমাম আহমদ, মুসনাদ আহমাদ ইবন্ হাম্বল, খ.৫ পৃ.৭৩। তবে হাদীসটির সনদ দূর্বল।]

পবিত্র কুরআনে এসেছে:

﴿إِلاَّ أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ﴾

“কেবলমাত্র পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ।” [৩৬. আল-কুরআন: ৪:২৯।]