hadith book logo

খাদ্য ও পণ্য-দ্রব্যে ভেজাল ইসলামের দৃষ্টিতে এর প্রতিকার

লেখকঃ ড. মো: আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

১. খাদ্য-দ্রব্য

ক. বিভিন্ন আড়তে সংরক্ষিত মৃত মুরগী, গরুর গোশত ও পচা ডিম। যা বিভিন্ন ধরণের ফাস্টফুড ও ঝাল জাতীয় খাদ্য দ্রব্যে ব্যবহার করা হয়।

খ. হোটেল রেস্তোরায় সংরক্ষিত অনেক দিনের পচা-বাসি খাবার পরিবেশন।

গ. ফরমালিন জাতীয় বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত মাছ সরবরাহ।

ঘ. নাপাক শুকরের চর্বি হতে প্রাপ্ত তেলে ভাজা মিষ্টদ্রব্য যেমন-সেমাই।

ঙ. বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে কৃত্রিম উপায়ে পাকানো ও সংরক্ষিত ফলমূল ও শাক-সবজি।

চ. নির্ধারিত মেয়াদোত্তীর্ণ ঔষধ ও গুড়ো-দুধসহ শিশুদের খাদ্য দ্রব।

ছ. সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি খাবার।

জ. নিম্নমান কিংবা ক্ষতিকারক উপকরণ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের খাদ্য।

ঝ. দুধের সাথে পানি মিশ্রণ কিংবা পাউডার ও দুধের মিশ্রণ।