১
খাদ্য ও পণ্য-দ্রব্যে ভেজাল ইসলামের দৃষ্টিতে এর প্রতিকার
লেখকঃ ড. মো: আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২০
৯. বাজার তদারকি ও নিয়ন্ত্রণ
ইসলাম মানুষকে হালাল উপায়ে ব্যবসা বাণিজ্য করার প্রতি উদ্বুদ্ধ করেই ক্ষান্ত হয়নি; বরং বাজার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে এর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সব ধরণের অসততা, পণ্য দ্রব্যের ভেজাল প্রবণতা রোধ কল্পে “আল- হিসবা” [৫৬. ‘আল-হিসবা’ একটি আরবী শব্দ। পরিভাষায় সৎকাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের দায়িত্ব স্বতঃস্ফূর্তভাবে পালন করা। আল- আযহাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল ওয়াফা মোহাম্মাদ আবুল ওয়াফা ‘আল- হিসবা’ ব্যাবস্থাপনার সংজ্ঞা দিতে গিয়ে বলেন: الحسبة وظيفة دينية شبه قضائية من باب الأمر بالمعروف والنهي عن المنكر ويسمى من يقوم بها محتسباً متى عينه ولي الأمر ممن يراه أهلا للقيام بها “এটি একটি কর্মীয় দায়িত্ব, প্রায় বিচার বিভাগীয় দায়িত্বের মত। সৎকাজের আদেশ ও অসৎকাজ হতে বাধাদান এ ব্যবস্থাপনার মূল কাজ। এ দায়িত্বের নির্বাহী প্রধানকে ‘মুহতাসিব’ বলা হয়। রাষ্ট্রীয় কর্তৃপক্ষ উপযুক্ত একজন ব্যক্তিকে এ পদে নিয়োগ দান করেন। [ড. আবুল ওয়াফা মোহাম্মদ আবুল ওয়াফা, আল- তাতাউরুল তারিখী লিহিমায়াতিল মালিল আম, সুত্র তারিথিল ইকতিসাদ লিল মুসলেমীন, ১ম খন্ড, পৃ. ৬৬-৬৭]] ব্যবস্থাপনার অস্তিত্ব ইসলামী অর্থনীতিতে রয়েছে। রাষ্ট্রীয়ভাবে এ দায়িত্ব সম্পাদনের জন্য যে বিশেষত্ব কর্মচারী নিয়োগের ব্যবস্থা রাখা হয়েছে তাকে অলিউল হিসবাহ বলা হয়।
মদিনায় ইসলামী রাষ্ট্রে সর্ব প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইব্ন আল-আসবিন উমাইয়্যাকে মক্কার বাজার দেখাশুনা করার দায়িত্বভার অর্পণ করেছিলেন। [৫৭. আতা শাহওয়ী, আল- হিসবাহ ফিল ইসলাম, দারুল উরুবাহ প্রকাশনী, পৃ. ১৭।] শুধু তাই নয়, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ দায়িত্ব পালন করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যেতেন এবং খাদ্যদ্রব্য পর্যবেক্ষণ করতেন। [৫৮. ইমাম মুসলিম, সহীহ মুসলিম, হাদীস নং-১০১।]
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের অব্যবহিত পরে খুলাফায়ে রাশেদিন এ কাজে আত্মনিয়োগ করেন। মুসলিম জাহানের দ্বিতীয় খলীফা ওমর রাদিয়াল্লাহু ‘আনহু নিজেই বাজারে ঘুরে বেড়াতেন এবং এ ধরনের অসাধু ব্যবসায়িক তৎপরতা রোধে ভূমিকা রাখতেন। এমনকি তিনি নিজে তাদের শাস্তিস্বরূপ প্রহার করতেন। কোন কোন বর্ণনায় এসেছে, তিনি তাদেরকে গাধায় চড়িয়ে শহর ঘুরিয়ে আনতেন এবং তাকে সম্পর্কে সাবধান করে দিতেন। তিনি আব্দুল্লাহ ইব্ন ওতবাহকে বাজার ব্যবস্থাপনার জন্য নিয়োগ করেছিলেন। [৫৯. আশ-শাহওয়ী, প্রাগুক্ত, পৃ. ১০৪।]