hadith book logo

এসো জান্নাতের পথে

লেখকঃ জাকের উল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

একত্রিশ- রুগী ব্যক্তি স্বীয় রোগের উপর ধৈর্যধারণ করা:

রোগ ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি যখন রোগের কষ্টের উপর ধৈর্য ধারণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। পক্ষান্তরে যে অধৈর্য হবে, সে এমন সাওয়াব এ বিনিময়ের অধিকারী হবে না। প্রমাণ-

عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ رضى الله عنه قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَلَا أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ؟ قُلْتُ بَلَى، قَالَ هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَتَتْ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنِّي أُصْرَعُ وَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللهَ لِي، قَالَ «إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ، وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللهَ أَنْ يُعَافِيَكِ » فَقَالَتْ أَصْبِرُ فَقَالَتْ إِنِّي أَتَكَشَّفُ، فَادْعُ اللهَ لِي أَنْ لَا أَتَكَشَّفَ، فَدَعَا لَهَا

“আতা ইবন রাবাহ থেকে বর্ণিত, তিনি বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু আমাকে বলেছেন: আমি কি তোমাকে একজন জান্নাতি নারী দেখাব না? আমি বললাম কেন নয়। তিনি এক মহিলার প্রতি ইঙ্গিত করে বললেন: গতকাল যে মহিলাটি, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল: যে আমি মৃগী রুগী, আর এ রাগে আক্রান্ত হলে আমার সতর খুলে যায়। তাই আপনি কি আমার জন্য আল্লাহর নিকট দো‘আ করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ করেন? তিনি বললেন: যদি তুমি চাও তাহলে ধৈর্য ধর আর এর বিনিময়ে তুমি জান্নাত লাভ করবে। আর যদি তুমি চাও তাহলে আমি তোমার জন্য দো‘আ করি। তিনি তোমাকে সুস্থ করে দিবেন তখন ঐ মহিলা বলল: আমি ধৈর্য ধারণ করব। কিন্তু সাথে এ আবেদনও করছি যে এ রোগে আক্রান্ত হলে আমার সতর খুলে যায়। আপনি আমার জন্য দো‘আ করুন হাতে আহার সতর না খুলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এ দো‘আ করলেন [বুখারী, কিতাবুল মারদ্বা।]।