hadith book logo

এসো জান্নাতের পথে

লেখকঃ জাকের উল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৪

বিয়াল্লিশ-অপর ভাইয়ের ইজ্জত রক্ষা করা:

প্রতিটি মুসলিমের দায়িত্ব হল, তার অপর ভাইয়ের সম্মান হানীর ব্যাপারে সতর্ক থাকা, যাতে কোনোক্রমেই অপর মুসলিম ভাইয়ের ইজ্জত সম্মানের উপর আঘাত না আসে। যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের অনপুস্থিতিতে তার ইজ্জত রক্ষার ব্যাপারে ভূমিকা পালন করল, সে জান্নাতি হবে।

عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ رضي الله عنها قَالَتْ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم : « مَنْ ذَبَّ عَنْ لَحْمِ أَخِيهِ بِالْغِيبَةِ كَانَ حَقًّا عَلَى اللهُ أَنْ يُعْتِقَهُ مِنْ النَّارِ»

“আসমা বিনতে ইয়াযিদˆ থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি কোনো মুসলিমের অনুপস্থিতিতে তার অপমান থেকে তাকে রক্ষা করল তার ব্যাপারে আল্লাহর দায়িত্ব হল যে তাকে জাহান্নাম থেকে মুক্ত করা [আহমদ, আল্লামা আলবানী রহ. এর সহীহ আল জামে আসসগীর ৫ম খণ্ড, হাদিস নং ৬১১৬]।”