hadith book logo

এসো জান্নাতের পথে

লেখকঃ জাকের উল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

একচল্লিশ- ন্যায় বিচারকারী বিচারক জান্নাতে প্রবেশ করবে:

ন্যায় বিচার খুবই গুরুত্বপূর্ণ। মানবতার জন্য এটি একটি অনিবার্য ও বিকল্পহীন। যারা ন্যায় বিচার করবে, তারা দুনিয়া আখেরাতের উভয় জাহানের সফলতা ও কামিয়াবি অর্জন করবে। ন্যায় বিচারকারী বিচারকগণ জান্নাতে যাবে, পক্ষান্তরে যারা অন্যায় বিচার করে তারা জাহান্নামে প্রবেশ করবে। প্রমাণ-

عَنْ بُرَيْدَةَ رضى الله عنه، قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم : « قَاضِيَانِ فِيْ النَّارِ وَقَاضٍ فِيْ الْجَنَّةِ . قَاضٍ عَرَفَ الْحَقَّ فَقَضَى بِهِ فَهُوَ فِيْ الْجَنَّةِ، وَقَاضٍ عَرَفَ الْحَقَّ فَجَارَ مُتَعَمِّدًا اَوْ قَضَى بِغَيْرِ عِلْمٍ فَهُمَا فِيْ النَّارِ»

“বুরাইদা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: দুইপ্রকারের বিচারক জাহান্নামী হবে। আর এক প্রকার জান্নাতি হবে। ঐ বিচারক যে সত্যকে বুঝেছে এবং ঐ অনুযায়ী বিচার করেছে সে জান্নাতি হবে। আর যে বিচারক সত্যকে বুঝেছে এবং জেনে বুঝে অন্যায়ভাবে বিচার করেছে এবং ঐ বিচারক যে, কোন যাচাই বাচাই ব্যতীত বিচার করেছে সেও জাহান্নামী হবে [হাকেম, আল্লামা আলবানী রহ. এর সহীহ আল জামে আসসগীর ৩ম খণ্ড, হাদিস নং ৪১৭৮]।