hadith book logo

এসো জান্নাতের পথে

লেখকঃ জাকের উল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬০

আটান্ন- বেশি বেশি করে সূরা ইখলাস তিলাওয়াত করা:

যে ব্যক্তি বেশি বেশি করে সূরা ইখলাস পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। প্রমাণ-

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ : أَقْبَلْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعَ رَجُلاً يَقْرَأُ : قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : «وَجَبَتْ» . قُلْتُ : مَا وَجَبَتْ؟ قَالَ : « الجَنَّةُ . »

“উবাইদ ইবন হুনাইন বলেন, আমি আবু হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু কে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বের হলাম অতঃপর তিনি এক ব্যক্তিকে সূরা ইখলাস পাঠরত অবস্থায় দেখে বললেন, ওয়াজাবাত (ওয়াজিব হয়ে গিয়েছে) অতঃপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি ওয়াজিব হয়েছে ইয়া রাসূলুল্লাহ? উত্তরে বললেন, জান্নাত [সূনানে তিরমিযি, হাদিস: ২৮৯৭]।